শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

নোয়াখালীর সাবেক এমপি একরাম কারাগারে

Reporter Name / ২০৮ Time View
Update : বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ৭:১৬ পূর্বাহ্ন

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী-৪ (সদর-সূবর্ণচর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ একরামুল করিম চৌধুরীকে কারাগারে পাঠিয়েছে আদালত।  এরআগে, গতকাল মঙ্গলবার রাতে চট্টগ্রাম জেলার খুলশি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব।বুধবার (২ অক্টোবর) সকাল ৮টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাজ্জাদ হোসেন তাকে নোয়াখালী জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন। একই দিন সকাল ৭টার দিতে তাকে আদালতে হাজির করা হলে বিচারক তার বক্তব্য শুনে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

নোয়াখালী কোর্ট ইন্সপেক্টর শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।   র‍্যাব জানায়, চট্টগ্রাম জেলার খুলশি এলাকার বাসা থেকে সাবেক এমপি একরামুল করিম চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ২৬ হাজার ২০০ মার্কিন ডলার, দুই হাজার ১০০ সিঙ্গাপুরের মুদ্রা ও বাংলাদেশি ১০ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। জানা যায়, একরামুলের বিরুদ্ধে নোয়াখালীর সুধারাম থানায় একটি হত্যা মামলা, একটি বিস্ফোরক ও অপহরণ মামলা, কবিরহাট থানায় একটি অস্ত্র মামলা ও সোনাইমুড়ী থানায় একটি হত্যা মামলাসহ মোট চারটি মামলা রয়েছে। অপরদিকে, ঢাকার একটি থানায়ও তার বিরুদ্ধে মামলা রয়েছে বলে জানা গেছে। প্রসঙ্গত, একরামুল করিম চৌধুরী ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো নোয়াখালী-৪ আসন থেকে নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin