বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা নাসা গ্রুপ ধসের আড়ালে কয়েকশ কোটি টাকার সম্পদ লুট অভিযোগের তীর ভাইস চেয়ারম্যানের দিকে ২৯৯ আসনে পৌঁছে গেছে ব‍্যালট পেপার ভোটগ্রহণের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন : ইসি সচিব নির্বাচন ঘিরে ঈদ আনন্দ, গ্রামে ছুটছে মানুষ আজ প্রমাণিত হলো সবাই আমরা রহমান পরিবার”মহাসমাবেশে মুশফিকুর রহমান সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

দেশের খাদেম হবো, মালিক হবো না: জামায়াত আমির

Reporter Name / ২০৬ Time View
Update : বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ৭:৪২ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা যদি দেশ পরিচালনার দায়িত্ব পাই, আমরা জনগণের সেবক হতে চাই। আমরা দেশের খাদেম হবো, মালিক হবো না। মঙ্গলবার (১ অক্টোবর) ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত আয়োজিত সুধী সমাবেশে তিনি এ কথা বলেন। জামায়াত আমির বলেন, বাংলাদেশে আর বিভাজনের রাজনীতি চাই না। রাজনৈতিক মতবিরোধ থাকলেও, জাতীয় স্বার্থে আমরা এক ও অভিন্ন থাকবো। সবাই মিলে, সবাইকে নিয়ে ভ্রাতৃত্বের বাংলাদেশ গড়ে তোলা হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তথা ২৪-এর বিপ্লবের চেতনায় অন্তর্র্বতী সরকারকে দেশ পরিচালনার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, চেতনা থেকে বিচ্যুত হলে জাতি মেনে নেবে না। নির্বাচনী রোডম্যাপের আগে অন্তর্র্বতী সরকারকে রাষ্ট্র সংস্কারের রোডম্যাপ ঘোষণা ও তা বাস্তবায়নের সুনির্দিষ্ট টাইমলাইন ঘোষণা করতে হবে। কারণ, রাষ্ট্র সংস্কার ছাড়া নির্বাচন ফলপ্রসূ হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin