শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন”এম পি আক্তারুজ্জামান বাচ্চু আধুনিক ও স্মার্ট নেত্রকোনার স্বপ্ন নিয়ে ​ ঈদ শুভেচ্ছা জানালেন সোহাগ মিয়া প্রীতম ঈদের আনন্দে ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক—নেত্রকোনা ৯নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চায় নজরুল আলম ফিরোজ নেত্রকোনা পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতা মোঃ কামরুল হক মাদকখোরের থাবায় জীবন গেলো শিশু মরিয়মের বৃদ্ধকে পিটিয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নেত্রকোনায় সামাজিক সংগঠন বন্ধুযোগের কুরআন খতম ও ইফতার মাহফিল মদনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ ও শাড়ি বিতরণ নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন”এম পি আকতারুজ্জামান বাচ্চু গৌরীপুরের শ্যামগঞ্জ বাজারে সাইকেল শোরুমে হামলা ও লুটের অভিযোগ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ড. ইউনূসের বিরুদ্ধে এনবিআরের কর দাবির রায় প্রত্যাহার

Reporter Name / ২০৭ Time View
Update : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪, ৬:২৬ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক:  নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা দিতে হবে এমন রায় পূর্ণাঙ্গভাবে লিখতে গিয়ে বিব্রত বোধ করেছেন হাইকোর্টের এক বিচারপতি। পরে ৪ আগস্ট দেয়া রায় প্রত্যাহার করে নিলেন হাইকোর্ট। এরপর নথি পাঠানো হয়েছে প্রধান বিচারপতির কাছে।

জানা যায়, গত ৪ আগস্ট বিচারপতি খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ ৬৬৬ কোটি টাকা পরিশোধের যে রায় দিয়েছেন, সেটি লিখতে গিয়ে কনিষ্ঠ বিচারপতি দেখেন একসময় তিনি মামলাটি রাষ্ট্রপক্ষের হয়ে শুনানি করেছিলেন। কাজেই এ রায় তিনি দিতে পারেন না। নিয়মানুযায়ী এটি শুনানির জন্য এখন নতুন বেঞ্চ ঠিক করে দেবেন প্রধান বিচারপতি।

সেই সঙ্গে গত ৪ আগস্ট ড. ইউনূসের কাছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পাওনা ৬৬৬ কোটি টাকা কর দাবির বৈধতা নিয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর আগে গত ১১ মার্চ ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর দাবির মামলা তিন মাসের মধ্যে নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin