বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা নাসা গ্রুপ ধসের আড়ালে কয়েকশ কোটি টাকার সম্পদ লুট অভিযোগের তীর ভাইস চেয়ারম্যানের দিকে ২৯৯ আসনে পৌঁছে গেছে ব‍্যালট পেপার ভোটগ্রহণের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন : ইসি সচিব নির্বাচন ঘিরে ঈদ আনন্দ, গ্রামে ছুটছে মানুষ আজ প্রমাণিত হলো সবাই আমরা রহমান পরিবার”মহাসমাবেশে মুশফিকুর রহমান সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

গৌরীপুরে বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

Reporter Name / ১৯০ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪, ৬:৫৬ অপরাহ্ন

মোঃ হুমায়ুন কবির,গৌরীপুরঃ
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সদর ইউনিয়নের বেকারকান্দা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান (৭০) আর নেই। তিনি বুধবার (১৬ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে রাজধানীতে ছেলের বাসায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পরদিন বৃহস্পতিবার বেলা ১১ টায় জানাযার নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাকিল আহমেদের নেতৃত্বে নিহত বীর মুক্তিযোদ্ধার প্রতি গার্ড অব অনার প্রদান করেন গৌরীপুর থানার পুলিশের একটি চৌকস দল।
এর আগে মরহুমের কফিনে শ্রদ্ধা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আব্দুর রহিম ও ডেপুটি কমান্ডার মোঃ নাজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান, তোফাজ্জল হোসেন, আবুল কালাম আজাদ, মোঃ রহিমুদ্দিন, গিয়াস উদ্দিন, আব্দুল কদ্দুছ, ফজলুল হক, ইকবাল হাসান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরণ, সাবেক পৌর কাউন্সিলর আব্দুর রউফ মোস্তাকীম, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড গৌরীপুর পৌর শাখার সভাপতি মশিউর রহমান কাউসার প্রমুখ।
বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মৃত্যুকালে এক স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin