শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন”এম পি আক্তারুজ্জামান বাচ্চু আধুনিক ও স্মার্ট নেত্রকোনার স্বপ্ন নিয়ে ​ ঈদ শুভেচ্ছা জানালেন সোহাগ মিয়া প্রীতম ঈদের আনন্দে ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক—নেত্রকোনা ৯নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চায় নজরুল আলম ফিরোজ নেত্রকোনা পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতা মোঃ কামরুল হক মাদকখোরের থাবায় জীবন গেলো শিশু মরিয়মের বৃদ্ধকে পিটিয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নেত্রকোনায় সামাজিক সংগঠন বন্ধুযোগের কুরআন খতম ও ইফতার মাহফিল মদনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ ও শাড়ি বিতরণ নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন”এম পি আকতারুজ্জামান বাচ্চু গৌরীপুরের শ্যামগঞ্জ বাজারে সাইকেল শোরুমে হামলা ও লুটের অভিযোগ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

গণভবন জাদুঘরে আয়নাঘরের রেপ্লিকা নির্মাণ করা উচিত: প্রধান উপদেষ্টা

Reporter Name / ১৯৫ Time View
Update : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪, ২:০১ অপরাহ্ন

নিজস্ব  প্রতিবেদক: গণভবনকে দ্রুত জাদুঘরে রূপান্তরের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২৮ জুলাই) দুপুরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের জন্য জাদুঘর তৈরির লক্ষ্যে গণভবন ঘুরে দেখে উপদেষ্টাদের এ নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা।পরিদর্শনকালে তিনি বলেন, এই গণভবনে ১৫ বছর থেকেছেন স্বৈরাচার শেখ হাসিনা। ৫ আগস্টে পতনের মাধ্যমে এই ভবন এখন তার সকল স্বৈরশাসনের প্রতীকে রূপান্তরিত হয়েছে।

এ সময় প্রধান উপদেষ্টা বলেন, আয়নাঘর (মিরর হাউস), যেখানে বৈষম্যমূলকভাবে হাসিনার কুখ্যাত নিরাপত্তা সংস্থা শত শত বিরোধী কর্মীকে গোপনে আটকে রেখেছিলো, তার একটি প্রতিরূপ গণভবনে নির্মাণ করা উচিত। আয়নাঘর যেন দর্শকদের গোপন বন্দীদের অত্যাচারের কথা মনে করিয়ে দেয়।

অধ্যাপক ইউনূস বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে ডিসেম্বরের মধ্যে জাদুঘরের জন্য প্রস্তাব চূড়ান্ত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।এ সময় প্রধান উপদেষ্টার সঙ্গে আরও তিন উপদেষ্টা আদিলুর রহমান খান, নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ ছিলেন। আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।

উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ২০০৯ সাল থেকে হাসিনা শাসনের অপকর্ম জাদুঘরেই সাবধানে সংরক্ষণ করা হবে। তিনি জানান, তারা অন্যান্য দেশের বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করছে, কীভাবে তারা তাদের বিপ্লব ও বিদ্রোহ স্মরণে স্মারক নির্মাণ করেছে। উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেয়ার পরপর লাখো জনতা গণভবনে প্রবেশ করে। বিক্ষোভকারীরা গণভবনের দেয়াল ও কক্ষে শেখ হাসিনার প্রতি ক্ষোভ প্রকাশ করে গ্রাফিতি এঁকে দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin