বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

রূপগঞ্জে শিল্প কারখানার  বিষাক্ত বর্জ্য ও ধোয়া বন্ধের দাবিতে  মানববন্ধন

Reporter Name / ২১৪ Time View
Update : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ১২:৩৬ অপরাহ্ন

 সোহেল কবির, স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের রূপগঞ্জে অনিক কম্পোজিট নামক একটি শিল্প  কারখানার  বিষাক্ত বর্জ্য, ধোয়া ও কারখানার দূষিত পানি ফেলে সরকারি খাল দখল করে জলাবদ্ধতা বন্ধের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী । বুধবার বেলা সাড়ে ১১ টারদিকে উপজেলার ঢাকা সিলেট – মহাসড়কের বলাইখা এলাকায়  শতাধিক ভুক্তভোগী এ মানববন্ধন কর্মসূচি পালন করে ।

 মানববন্ধন বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে অনিক কম্পোজিট কারখানা কর্তৃপক্ষ অপরিকল্পিতভাবে  কারখানার বিষাক্ত বর্জ্য, ধোয়া ও কারখানার দুষিত পানি  সরকারী খাল ফেলায় আউখাবোসহ আশেপাশের ৫ গ্রামের বিভিন্ন বয়সের প্রায় কয়েকশ  মানুষ  শ্বাস কষ্ট, হাঁপানিসহ বিভিন্ন চর্ম রোগে আক্রান্ত হয়েছে । এসমস্যা থেকে দ্রুত মুক্তি পেতে তারা যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ  কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin