শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
জ্বালানি তেল তদারকিতে সারা দেশে ভিজিলেন্স টিম গঠন দীর্ঘ ছুটি শেষে রবিবার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি গ্রেপ্তার ট্রাম্পকে সরাতে ইতিহাসে সর্ববৃহৎ আন্দোলনের ডাক কুষ্টিয়া ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত আটক মদনে বোরো ধানক্ষেত নষ্ট করা নিয়ে সংঘর্ষে নিহত ১ ময়মনসিংহ জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের ৫ সদস্যের আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন ঐকবদ্ধভাবে কাজ করলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব: প্রধানমন্ত্রী পদ্মায় বাস ডুবি: সেই পরিবহনের রেজিস্ট্রেশন স্থগিত কালোবাজারিরা তেল মজুত করে সংকট সৃষ্টির চেষ্টা করছে: জ্বালানিমন্ত্রী
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

নেতাকর্মী শূন্য জাতীয় পার্টির অফিস, পুলিশের কড়া পাহারা

Reporter Name / ১১৭ Time View
Update : শনিবার, ২ নভেম্বর, ২০২৪, ৫:২৯ পূর্বাহ্ন

=

অনলাইন ডেস্ক: রাজনৈতিক সভা সমাবেশে নিষেধাজ্ঞা জারির পর রাজধানীর কাকরাইলে অবস্থিত জাতীয় পার্টির (জাপা) অফিসের সামনে পুলিশের সতর্ক অবস্থান দেখা গেছে। শনিবার (২ নভেম্বর) ভোর থেকেই যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে জাপার কেন্দ্রীয় কার্যালয় ও কাকরাইল এলাকায় পুলিশের ব্যাপক উপস্থিতি দেখা যায়।

এর আগে এখানে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় জাতীয় পার্টি। আর সমাবেশ প্রতিহত করার ঘোষণা দেয় ফ্যাসিবাদবিরোধী ছাত্র, শ্রমিক, জনতার ব্যানার।

এ পরিস্থিতিতে কাকরাইলসহ আশপাশ এলাকায় সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করে ঢাকা মহানগর পুলিশ -ডিএমপি। ফলে জাতীয় পার্টির কার্যালয়ের আশপাশে কাউকে অবস্থান করতে দিচ্ছে না আইনশৃঙ্খলা বাহিনী।

ডিএমপির ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় এবং জনশৃঙ্খলা রক্ষায় ডিএমপি অর্ডিন্যান্সের ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বলা হয়, শনিবার রাজধানীর পাইওনিয়ার রোড এবং কাকরাইলসহ পার্শ্ববর্তী এলাকায় যে কোনো প্রকার সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin