শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন”এম পি আক্তারুজ্জামান বাচ্চু আধুনিক ও স্মার্ট নেত্রকোনার স্বপ্ন নিয়ে ​ ঈদ শুভেচ্ছা জানালেন সোহাগ মিয়া প্রীতম ঈদের আনন্দে ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক—নেত্রকোনা ৯নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চায় নজরুল আলম ফিরোজ নেত্রকোনা পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতা মোঃ কামরুল হক মাদকখোরের থাবায় জীবন গেলো শিশু মরিয়মের বৃদ্ধকে পিটিয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নেত্রকোনায় সামাজিক সংগঠন বন্ধুযোগের কুরআন খতম ও ইফতার মাহফিল মদনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ ও শাড়ি বিতরণ নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন”এম পি আকতারুজ্জামান বাচ্চু গৌরীপুরের শ্যামগঞ্জ বাজারে সাইকেল শোরুমে হামলা ও লুটের অভিযোগ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

উত্তরায় অতিরিক্ত সচিবের বাসায় মিললো কোটি টাকা, ১১টি আইফোন

Reporter Name / ১২০ Time View
Update : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪, ৫:২৬ পূর্বাহ্ন

নিজস্ব  প্রতিবেদক:সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আমজাদ হোসেন এবং তার ছেলেকে আটক করা হয়েছে। রবিবার রাতে উত্তরা ১১ নম্বর সেক্টরের ৩৩ নম্বর বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে এদিন রাত ১০টায় ওই বাসায় অভিযান শুরু করে যৌথ বাহিনী। প্রায় চার ঘণ্টার অভিযান শেষে আমজাদ ও তার ছেলেকে আটক করা হয়। অভিযানে তাদের বাসা থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি নগদ অর্থ এবং মূল্যবান সামগ্রী জব্দ করা হয়। এর মধ্যে নগদ এক কোটি সাড়ে ৯ লাখ টাকা, বেশ কিছু বৈদেশিক মুদ্রা, ১১টি আইফোন এবং বিভিন্ন ব্র্যান্ডের ঘড়ি রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার ডিইউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। প্রসঙ্গত, ২০২০ সালে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত থেকেই অবসর নেন আমজাদ হোসেন খান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin