শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুষ্টিয়া ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত আটক মদনে বোরো ধানক্ষেত নষ্ট করা নিয়ে সংঘর্ষে নিহত ১ ময়মনসিংহ জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের ৫ সদস্যের আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন ঐকবদ্ধভাবে কাজ করলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব: প্রধানমন্ত্রী পদ্মায় বাস ডুবি: সেই পরিবহনের রেজিস্ট্রেশন স্থগিত কালোবাজারিরা তেল মজুত করে সংকট সৃষ্টির চেষ্টা করছে: জ্বালানিমন্ত্রী ফেরিঘাটে বাস দুর্ঘটনা, দৌলতদিয়ায় আজও চলছে উদ্ধার অভিযান সাবেক এমপি জিন্নাহ গ্রেপ্তার মানুষের পাশে দাঁড়িয়ে হৃদয় জয় সম্মাননায় ভূষিত সৈয়দ মাকসুদুল হক মদনে সীমানা বিরোধে বাড়িতে হামলা, মারপিট ও লুটপাটের অভিযোগ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে” মিন্টু

Reporter Name / ১২৬ Time View
Update : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪, ৪:৫৮ অপরাহ্ন

ফরিদপুর প্রতিনিধি

দীর্ঘ ১৭ বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করে আসছি সেটা একটাই লক্ষ্য, তা হলো দেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত করা এবং দেশে একটি গণতান্তিক সরকার প্রতিষ্ঠা করা। একমাসের আন্দোলন সংগ্রামে কোন স্বৈরাচারী সরকারের পতন করা যায় না। দীর্ঘদিনের আন্দোলনের ফসল এটি।
শনিবার ( ৯ ই নভেম্বর)  বিকালে শহরের অম্বিকা মেমোরিয়াল হলে ফরিদপুর বিভাগীয় জাতীয়তাবাদী ওলামা দলের কর্মী সভা অনুষ্ঠানে এসে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু এসব কথা বলেন।
বর্তমান সরকারের প্রতি আহবান জানিয়ে তিনি আরো বলেন, দ্রুত সংস্কার করে একটি রোড ম্যাড দিয়ে নির্বাচনের সময় নির্ধারণ করতে।
জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির আহবায়ক মাওলানা কাজী মো: সেলিম রেজা এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা  আলহাজ্ব জহিরুল হক শাহজাদা মিয়া, জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদারেস আলী ঈসা, যুগ্ন আহবায়ক জুলফিকার হোসেন জুয়েলসহ যুব উলামা দলের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin