বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় ৩৯৪ বিদেশি পর্যবেক্ষক ও ১৯৭ সাংবাদিক বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা নাসা গ্রুপ ধসের আড়ালে কয়েকশ কোটি টাকার সম্পদ লুট অভিযোগের তীর ভাইস চেয়ারম্যানের দিকে ২৯৯ আসনে পৌঁছে গেছে ব‍্যালট পেপার ভোটগ্রহণের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন : ইসি সচিব নির্বাচন ঘিরে ঈদ আনন্দ, গ্রামে ছুটছে মানুষ আজ প্রমাণিত হলো সবাই আমরা রহমান পরিবার”মহাসমাবেশে মুশফিকুর রহমান সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ফরিদপুরের ২ কেন্দ্রীয় নেতার স্থগিতাদেশ প্রত্যাহার

Reporter Name / ১১৯ Time View
Update : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪, ৬:৫৬ পূর্বাহ্ন

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ২ কেন্দ্রীয় নেতাকে পদ স্থগিতাদেশ প্রত্যাহার করেছে বিএনপি।
তারা হলে কেন্দ্রীয় কৃষকদলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল ও অপরজন হচ্ছে কেন্দ্রীয় ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
রোববার ( ১০ নভেম্বর)  বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী সাক্ষরিত প্রজ্ঞাপণে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
শহিদুল ইসলাম বাবুল এবং শামা ওবায়েদ দুইজনই ফরিদপুর ২ আসনের কৃতি সন্তান।
সাক্ষরিত প্রজ্ঞাপনে বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী সাক্ষরিত প্রজ্ঞাপণে জানানো হয়,
জনাব, শহীদুল ইসলাম বাবুল শুভেচ্ছা রইল। গত ২১ আগষ্ট ২০২৪, ফরিদপুর জেলাধীন নগরকান্দা উপজেলায় সংঘাত ও বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আপনাকে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সাধারণ সম্পাদক পদসহ বিএনপি’র সকল পর্যায়ের পদ স্থগীত করা হয়েছিলো। নির্দেশক্রমে আপনার সকল পদের স্থগীতাদেশ প্রত্যাহার করা হলো। তবে উল্লিখিত ঘটনার মতো কোন সহিংস ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, সেজন্য আপনাকে কঠোরভাবে সতর্ক করা হলো।
আপনি এখন থেকে দলের নীতি, শৃঙ্খলা ও দায়িত্ব পালনে নিষ্ঠাবান হবেন বলে দল আশা রাখে।
অপরদিকে রোববার ( ১০ নভেম্বর)  বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী সাক্ষরিত প্রজ্ঞাপণে
 কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদ কে উল্লেখ করে জানানো হয়,
জনাব, শুভেচ্ছা রইল। গত ২১ আগষ্ট ২০২৪, ফরিদপুর জেলাধীন নগরকান্দা উপজেলায় সংঘাত ও বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আপনাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক পদসহ সকল পর্যায়ের পদ স্থগীত করা হয়েছিলো। নির্দেশক্রমে আপনার সকল পদের স্থগীতাদেশ প্রত্যাহার করা হলো। তবে উল্লিখিত ঘটনার মতো কোন সহিংস ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, সেজন্য আপনাকে কঠোরভাবে সতর্ক করা হলো।
আপনি এখন থেকে দলের নীতি, শৃঙ্খলা ও দায়িত্ব পালনে নিষ্ঠাবান হবেন বলে দল আশা রাখে।
উল্লেখ্য, নেতাদের এ স্থগিতাদেশ প্রত্যাহারে ফরিদপুরের তৃণমুলের নেতা কর্মীদের ভিতর উৎসব আমেজ বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin