মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
আজ প্রমাণিত হলো সবাই আমরা রহমান পরিবার”মহাসমাবেশে মুশফিকুর রহমান সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান: রাষ্ট্রদূত নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন : প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বন্দরে ধর্মঘট ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেএকীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানোর ঘোষণা জামায়াত আমিরের
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ইসলামপুরে ক্রয়কৃত সম্পত্তি জোর পূর্বক দখলের অভিযোগ

Reporter Name / ২৬৫ Time View
Update : শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩, ১:২৯ অপরাহ্ন

 ইসলামপুর(জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে ক্রয়কৃত সম্পত্তি জোর পূর্বক দখলের অভিযোগ উঠেছে। দখল থেকে রেহাই পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভূক্তভোগি পরিবার ।
অভিযোগে জানাগেছে,উপজেলার সদর ইউনিয়নের পচাবহলা মোল্লাপাড়া গ্রামের শহিদুর রহমান গংরা পচাবহলা বাজার সংলগ্ন বিআরএস-৪৬৬৫ নং দাগের ৩শতাংশ জমি ক্রয় করে দীর্ঘদিন থেকে ভোগ দখল করে আসছেন। মেইল সড়ক সংলগ্ন জমি হওয়ায় দীর্ঘদিন থেকে পার্শবতী জমির মালিক মৃত নায়েব আলীর আকন্দের পুত্র মোজাম্মেল আকন্দ,উকিল উদ্দিন,আঃ মান্নান গংরা জোর পূর্বক দখলের পায়তারা করে আসছে। গত ৫ জানুয়ারী গভীর রাতে ভেকু দ্বারা মাটি কেটে রাতারাতি ঘর তোলে বেদখল করার পায়তারা করে।
ক্রয় সূত্রে মালিক শহিদুর রহমানের ভাই মফিজল হক জানান,গভীর রাতে দখল করার খবর শুনে বাধা দিতে গেলে বিভিন্ন হুমকি প্রদান করে। তাৎক্ষনিক থানায় বিষয়টি অবহিত করি।
এসআই রফিক মিয়া জানান,জমি সংক্রান্ত দু পক্ষের বিশৃঙ্খলার ঘটনায় জেনে রাতেই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেছি। তবে একটি অভিযোগ পেয়েছি। অভিযোগটি এখনো এন্ট্রি হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin