বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
গণতন্ত্রের অতন্দ্র প্রহরী খালেদা জিয়া : মির্জা ফখরুল নেত্রকোনার মদন প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনায় সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি উদ্বোধন প্রাণিসম্পদ দপ্তরের  সাহাবাদের ২৫ টি প্রশ্ন এবং রাসূলুল্লাহ (সাঃ) এর উত্তর। স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি ​চট্টগ্রাম মঞ্চ সংগীত শিল্পী সংস্থার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত স্বনির্ভর বাংলাদেশ গড়তে কোনো বিরোধ থাকতে পারে না: প্রধানমন্ত্রী গৌরীপুরে জাতীয় দুর্যোগ দিবস পালিত জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক সংসদ ভবনে সরকার দলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ৯ নম্বরে নেমে গেল বাংলাদেশ

Reporter Name / ১৪৫ Time View
Update : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪, ১২:৩৭ অপরাহ্ন

অনলাইন  ডেস্ক:  বাংলাদেশের ক্রিকেটে গর্ব করার মতো অর্জনগুলো ৫০ ওভারের ক্রিকেটেই পাওয়া। সেই অবস্থা বোধ হয় পাল্টাতে শুরু করল। বাংলাদেশ যে এখন এই সংস্করণেও ভালো করছে না। যার সর্বশেষ উদাহরণ সোমবার আফগানিস্তানের কাছে সিরিজ হার। সেই হারের পর আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়েও আফগানদের পেছনে পড়ে গেছে বাংলাদেশ।

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ শেষ হতেই র‍্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। সেখানে জায়গা বদল করেছে বাংলাদেশ ও আফগানিস্তান। আফগানরা ৯ থেকে উঠে এসেছে ৮–এ, বাংলাদেশ ৮ থেকে নেমে গেছে ৯–এ। অথচ ২০২২ সালে বাংলাদেশে আফগানিস্তান ওয়ানডে সিরিজ খেলতে নেমেছিল তিন ধাপ পিছিয়ে থেকে।

সিরিজ শুরুর আগে ৮৬ রেটিং পয়েন্ট ছিল বাংলাদেশের। আফগানদের ছিল ৮৪। তিন ম্যাচের সিরিজটা ২-১ ব্যবধানে জয়ের পরে আফগানদের পয়েন্ট এখন ৮৫। বাংলাদেশেরও পয়েন্ট ৮৫, তবে ভগ্নাংশের ব্যবধানে পিছিয়ে পড়ে নাজমুলরা এখন ৯–এ।

অথচ এ বছরের মে মাসেও বাংলাদেশের চেয়ে ৬ পয়েন্টে পিছিয়ে ছিল আফগানিস্তান। কিন্তু আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে টানা তিনটি সিরিজ জিতে বাংলাদেশকে টপকে গেল আফগানরা।

আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিং (শীর্ষ ১০)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin