শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
জ্বালানি তেল তদারকিতে সারা দেশে ভিজিলেন্স টিম গঠন দীর্ঘ ছুটি শেষে রবিবার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি গ্রেপ্তার ট্রাম্পকে সরাতে ইতিহাসে সর্ববৃহৎ আন্দোলনের ডাক কুষ্টিয়া ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত আটক মদনে বোরো ধানক্ষেত নষ্ট করা নিয়ে সংঘর্ষে নিহত ১ ময়মনসিংহ জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের ৫ সদস্যের আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন ঐকবদ্ধভাবে কাজ করলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব: প্রধানমন্ত্রী পদ্মায় বাস ডুবি: সেই পরিবহনের রেজিস্ট্রেশন স্থগিত কালোবাজারিরা তেল মজুত করে সংকট সৃষ্টির চেষ্টা করছে: জ্বালানিমন্ত্রী
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

আগামীতে আর কেউ স্বৈরাচার হয়ে উঠতে পারবে না: তারেক রহমান

Reporter Name / ১২৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ১২:৪০ অপরাহ্ন

নিজস্ব  প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল থাকলেও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় সবার ঐকমত্য রয়েছে। সবারই প্রত্যাশা ফ্যাসিবাদমুক্ত নিরাপদ বাংলাদেশ। আগামীতে আর কোনো ব্যক্তি এমনকি প্রধানমন্ত্রীও স্বৈরাচার হয়ে উঠতে পারবে না। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাজধানীর গুলশানে একটি হোটেলে ‘৩১ দফা রাষ্ট্র সংস্কার প্রস্তাবনা ও নাগরিক ভাবনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল থাকলেও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় সবার ঐক্যমত রয়েছে। সবারই প্রত্যাশা ফ্যাসিবাদমুক্ত নিরাপদ বাংলাদেশ। ৩১ দফার আলোকে জনগণের ক্ষমতায়ন ও অংশীদারিত্বের রাজনীতি প্রতিষ্ঠিত হবে। আওয়ামী লীগের মতো পরিবারতন্ত্র ও অলিগার্কি থাকবে না।

গণঅভ্যুত্থানে দেড় হাজার মানুষকে হত্যা করলেও দলটির নেতাকর্মীদের মধ্যে কোনও অনুতাপ-অনুশোচনা নেই। বিএনপির নাম ব্যাবহার করে কোনও অভিযোগ আসলে দ্রুত দলীয়ভাবে ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেন, প্রতিহিংসার রাজনীতিতে না জড়িয়ে সহিংসতা এড়িয়েছে বিএনপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin