শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
জ্বালানি তেল তদারকিতে সারা দেশে ভিজিলেন্স টিম গঠন দীর্ঘ ছুটি শেষে রবিবার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি গ্রেপ্তার ট্রাম্পকে সরাতে ইতিহাসে সর্ববৃহৎ আন্দোলনের ডাক কুষ্টিয়া ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত আটক মদনে বোরো ধানক্ষেত নষ্ট করা নিয়ে সংঘর্ষে নিহত ১ ময়মনসিংহ জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের ৫ সদস্যের আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন ঐকবদ্ধভাবে কাজ করলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব: প্রধানমন্ত্রী পদ্মায় বাস ডুবি: সেই পরিবহনের রেজিস্ট্রেশন স্থগিত কালোবাজারিরা তেল মজুত করে সংকট সৃষ্টির চেষ্টা করছে: জ্বালানিমন্ত্রী
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল আওয়ামী লীগ”পিংকু

Reporter Name / ১৩১ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ৩:৪১ অপরাহ্ন

ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুর বিএনপি’র আয়োজনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ ই নভেম্বর)  বিকেলে বাখুন্ডা এলাকায় শরীফ আব্দুল মান্নান প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ মত বিনিময় সভা হয়।
গেরদা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নূরে আলম সিদ্দিকী কামাল এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি মাহবুবুল হাসান ভূঁইয়া পিংকু।
এ সময় মাহবুবুল হাসান ভূঁইয়া পিংকু জানান, বিগত ১৬ বছর পাতানো নির্বাচনের মধ্য দিয়ে দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল আওয়ামী লীগ। এখন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজন করে জীবনের বিনিময়ে পাওয়া নতুন স্বাধীনতাকে সমুন্নত রাখতে হবে। জনগণের কাছে অন্তবর্তী সরকারের আস্থা টিকিয়ে রাখতে অতি অল্প সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষনার দাবি জানান তিনি।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি নেতা মো. শওকত খান, ছরোয়ার কাজী, শহীদুল ইসলাম মেম্বার, এলাহী মিয়া, শহীদুল হক টুটুল, জাকারিয়া খান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin