রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায় ৫ ফেব্রুয়ারি বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি পাকিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সংঘর্ষ, বেসামরিকসহ নিহত ১২৫ মঞ্জুরুল আহসান মুন্সীর আপিলও খারিজ, নির্বাচন করতে পারবেন না উৎসবমুখর পরিবেশে কুমড়ী উচ্চ বিদ্যালয়ের ২৯তম সাংস্কৃতিক অনুষ্ঠান দুর্নীতিগ্রস্ত না, মানবিক বাংলাদেশ দেখতে চাই: জামায়াত আমির চট্টগ্রাম বন্দরে শ্রমিক-কর্মচারীদের কর্মবিরতি জামায়াতের বিজয় নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই: ডা. শফিকুর রহমান নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি দেশে এসেছে ১ লাখ ৩৯ হাজার ৭৬৩ প্রবাসীর পোস্টাল ব্যালট
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ফরিদপুরে দ্রুত বিচার আইনের মামলায় ছাত্রলীগ নেতা রিহাদ গ্রেফতার

Reporter Name / ১০৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ৩:৪৫ অপরাহ্ন

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরে আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইনের মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা রাজিব হোসেন রিহাদকে (৩৫) গ্রেফতার করেছে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ। বৃহস্পতিবার ভোরে রাজবাড়ী জেলা সদর থেকে তাকে আটক করা হয়।
বৃহস্পতিবার ( ১৪ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে রিহাদকে কারাগারে পাঠানো হয়েছে।
জানা যায়, রাজিব হোসেন রিহাদ ফরিদপুর সদরের ভাজনডাঙ্গা এলাকার কাদের শেখের ছেলে। রিহাদ ফরিদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেয়াই ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের অনুসারী ছিলেন। রাজিব হোসেন রিহাদ ফরিদপুরের রাজেন্দ্র কলেজ শাখা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মামলা তদন্তকারীর কর্মকর্তা এস আই ফাহিম ফয়সাল জানান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন মিঠু গত ২৫ সেপ্টেম্বর ৩০ জনের নাম উল্লেখ করে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন। সেই মামলার ১৬ নং আসামী রিহাদ। গোপন তথ্যে রাজবাড়ি সদর থেকে ভোর সাড়ে ৬ টায় তাকে ওই মামলায় গ্রেফতার করা হয়। পরে দুপুরে রিহাদকে আদালতে সোপর্দ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তিনি বলেন, এই মামলার অন্য আসামীদেরও আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
মামলার বাদী মো: মোজাম্মেল হোসেন মিঠু জানান, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে ফরিদপুরের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা ত্রাস সৃষ্টি করে রেখেছিল। জেলা যুবলীগের আহ্বায়ক জিয়াউল হাসান মিঠু সহ একাধিক ছাত্রলীগ যুবলীগের নেতারা আমার কাছে চাঁদা দাবি করে। চাঁদা না দেয় আমার ওপরে শারীরিক নির্যাতন ও মারপিট করে জখম করে। তিনি আরো জানান, পুলিশ প্রশাসনকে ধন্যবাদ তারা রিহাদকে আটক করেছে। আমি প্রশাসনকে অনুরোধ করব দ্রুততার সহিত বাকি আসামিদের আইনের হেফাজতে আনার জন্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin