মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনামঃ
১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শ্রীপুরে দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার ৭ম বর্ষে পদার্পন উপলক্ষে মিলাদ মাহফিল ও কেক কাটা সরিয়ে দেওয়া হলো তাজুলকে, নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম গভীর রাতে মসজিদে আগুন সশস্ত্র বাহিনী বিভাগের নতুন পিএসও লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর বাজার সিন্ডিকেট দমনে কঠোর পদক্ষেপের আহ্বান মশুরীখোলা পীরের শ্রীপুরে জমি নিয়ে বিরোধ: সাবেক বিজিবি সদস্যসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম সংরক্ষিত মহিলা আসনে তানজিন চৌধুরী লিলির মনোনয়ন সময়োপযোগী ও যৌক্তিক দাবি আমরা দুই মন্ত্রী দুর্নীতি করবো না, করতে দেব না আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

২১ জেলায় শৈত্যপ্রবাহ

Reporter Name / ২৩২ Time View
Update : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩, ৫:৫১ পূর্বাহ্ন

অনলাইন ডেস্ক:

রাজধানী ঢাকাসহ সারাদেশে চলছে শৈত্যপ্রবাহ। তীব্র ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। সবচেয়ে তীব্র ঠান্ডার মুখোমুখি সীমান্তের জেলা যশোরের জনসাধারণ। রোববার সারাদেশের মধ্যে যশোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ জেলায় আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার (৮ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ এ তথ্য জানান।তিনি বলেন, রংপুর ও রাজশাহী বিভাগের সব জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। বগুড়া, চাঁপাই নবাবগঞ্জ, জয়পুরহাট, পাবনা, নওগাঁ, নাটোর, রাজশাহী, সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, রংপুর, লালমনিরহাট, গাইবান্ধা, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, টাঙ্গাইল, মানিকগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে তাপমাত্রা বৃদ্ধির হার খুব বেশি হবে না। দিনের তাপমাত্রা বাড়লে সেটা খুব অল্প সময়ের জন্য হবে।

আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, রাজধানী ঢাকার তাপমাত্রা কিছুটা বেড়েছে। আজ সকালে ঢাকাতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৩ ডিগ্রি সেলসিয়াস। গতকালের তুলনায় আজ রাজধানীর তাপমাত্রা কিছুটা বেড়েছে। আজকেও ঢাকাতে কুয়াশা সেভাবে কমার কোনো আভাস নেই। কুয়াশা খুবই সামান্য পরিমাণে কমলেও তাতে কোনো তাতে ঢাকার আকাশ পরিষ্কার হবে না।

তিনি আরও বলেন, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এছাড়া সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা পার্থক্য কমে যাওয়ার কারণে সারাদেশে মাঝারি থেকে তীব্র ঠান্ডা অনুভূত থাকতে পারে। দেশের সর্বশেষ রেকর্ড করা সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে সিলেটে ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin