মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
আজ প্রমাণিত হলো সবাই আমরা রহমান পরিবার”মহাসমাবেশে মুশফিকুর রহমান সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান: রাষ্ট্রদূত নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন : প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বন্দরে ধর্মঘট ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেএকীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানোর ঘোষণা জামায়াত আমিরের
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

তালতলীতে মিথ্যা মামলায় দিয়ে ফাঁসানোর অভিযোগ

Reporter Name / ১২৭ Time View
Update : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪, ৭:০৮ অপরাহ্ন

কাওসার হামিদ,তালতলী(বরগুনা)ঃ বরগুনার তালতলীতে পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ পাওয়া গেছে। মিথ্যা মামলা দিয়ে নজরুল ইসলামকে কারাগারে পাঠানোর প্রতিবাদে ফুসে উঠেছে এলাকাবাসি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি করেছেন ভুক্তভোগি পরিবার ও এলাকাবাসি। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়,উপজেলার সোনাকাটা ইউনিয়নের কবিরাজপাড়া এলাকার নজরুল ইসলামের সাথে হারুন মোল্লাসহ তাদের পরিবারের রাজনৈতিক ও কৃষিজমিতে পানি দেওয়া নিয়ে বিরোধ চলে আসছে র্দীঘ দিন যাবৎ। গত ৫ আগষ্ট সরকার পতনের পরে গত ৬ আগষ্ট নজরুল ইসলামের মাছের ঘের লুটপাটের অভিযোগে হারুন মোল্লাসহ সহযোগি বড়বগী ইউনিয়নের সওদাগার পাড়া এলাকার রাসেল ও ইমরান সহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করা হয়। এরই জের ধরে ঐ মামলার আসামী শাহ আলমের ভাতিজা ও ইমরানের ভাই বাদল হাওলাদার গত ১৪ নভেম্বর আনুমানিক সাড়ে ১১ টার দিকে নিজ বাড়ির ঘোয়াল ঘরে থাকা দুইটি গরুর পায়ের রগ কাটার অভিযোগ তুলেন নজরুল ইসলামের বিরুদ্ধে। পরে এ ঘটনায় ১৫ নভেম্বর নজরুল ইসলাম ও আলম খানসহ ৩-৪ জন অজ্ঞাতদের বিরুদ্ধে থানায় মামলা করেন শাহ আলমের ভাতিজা ও ইমরানের ভাই বাদল হাওলাদার। ঘটনায় তালতলী থানা পুলিশ নজরুল ইসলামকে গ্রেফতার করে কারাগারে পাঠান। মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে ফুসে উঠে কবিরাজ পাড়া এলাকার মানুষ। এই মিথ্যা মামলা থেকে নজরুল ইসলাম ও আলম খানকে মুক্তি দিয়ে ঘটনার সঠিক তদন্ত করে বিচারের দাবি এলাকাবাসির।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin