বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা নাসা গ্রুপ ধসের আড়ালে কয়েকশ কোটি টাকার সম্পদ লুট অভিযোগের তীর ভাইস চেয়ারম্যানের দিকে ২৯৯ আসনে পৌঁছে গেছে ব‍্যালট পেপার ভোটগ্রহণের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন : ইসি সচিব নির্বাচন ঘিরে ঈদ আনন্দ, গ্রামে ছুটছে মানুষ আজ প্রমাণিত হলো সবাই আমরা রহমান পরিবার”মহাসমাবেশে মুশফিকুর রহমান সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

কুষ্টিয়ায় ইবি’র বাস চাপায় পথচারী নিহত

Reporter Name / ১১৮ Time View
Update : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪, ৪:৪৭ অপরাহ্ন

মোঃ জিয়াউর রহমান নিজস্ব প্রতিবেদকঃ
কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী একটি বাসের চাপায় জাহিদুল ইসলাম (৬০) নামে এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন।এ সময় বিক্ষুব্ধ জনতা বাসটি ভাঙচুর ও বাসের চালককে গণপিটুনি দিয়েছে।১৯ নভেম্বর, মঙ্গলবার সকাল ১০টার দিকে কুষ্টিয়া শহরের জেলখানা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান শিহাব এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত বৃদ্ধ পথচারী শহরের হাউজিং এ ব্লকের বাসিন্দা এবং তিনি পেশায় দর্জি ছিলেন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে বৃদ্ধ জাহিদুল ইসলাম নিজ দোকান খোলার জন্য বাই সাইকেল যোগে কাস্টম মোড়ের দিকে যাচ্ছিলেন।
জেলখানা মোড় পার হওয়ার সময় সামনে থেকে আসা ইসলামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বহনকারী একটি ডাবল ডেকার (দোতলা) বাসের সাথে ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয় জাহিদুল ইসলাম।এরপরও বাসচালক বাস না থামিয়ে পালিয়ে যেতে চাইলে বিক্ষুব্ধ জনতা ধাওয়া দিয়ে বাসটিকে সেন্ট্রাল কলেজের সামনে থেকে আটক করে বাসের গ্লাস ভাঙচুর ও চালককে গণপিটুনি দেয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে আহত বাস চালক সেলিমকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।দুর্ঘটনার বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি শিহাবুর রহমান শিহাব জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন।পরে নিহত জাহিদুল ইসলামের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin