বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

অটোরিকশা চলবে ঢাকায়, হাইকোর্টের আদেশে স্থিতাবস্থা

Reporter Name / ১২৫ Time View
Update : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১০:০৬ পূর্বাহ্ন

নিজস্ব  প্রতিবেদক: ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের আদেশের ওপর একমাসের জন্য স্থিতাবস্থা দিয়েছেন চেম্বার আদালত। এ অবস্থায় ব্যাটারিচালিত রিকশা চলাচলে কোনো বাধা নেই। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে সরকারপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে আজ সোমবার (২৫ নভেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন।

এর আগে, এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে ঢাকা মহানগরীতে অটোরিকশা চলাচল বন্ধে ১৯ নভেম্বর হাইকোর্ট রুলসহ আদেশ দেন। আদেশে ঢাকা মহানগর এলাকার সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল তিনদিনের মধ্যে বন্ধ বা বিধিনিষেধ আরোপ করতে নির্দেশ দেয়া হয়। এই আদেশ স্থগিত চেয়ে গতকাল রোববার আপিল বিভাগে আবেদন করে সরকারপক্ষ। আবেদনটি আজ আপিল বিভাগের চেম্বার আদালতে শুনানির জন্য ওঠে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin