শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন”এম পি আক্তারুজ্জামান বাচ্চু আধুনিক ও স্মার্ট নেত্রকোনার স্বপ্ন নিয়ে ​ ঈদ শুভেচ্ছা জানালেন সোহাগ মিয়া প্রীতম ঈদের আনন্দে ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক—নেত্রকোনা ৯নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চায় নজরুল আলম ফিরোজ নেত্রকোনা পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতা মোঃ কামরুল হক মাদকখোরের থাবায় জীবন গেলো শিশু মরিয়মের বৃদ্ধকে পিটিয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নেত্রকোনায় সামাজিক সংগঠন বন্ধুযোগের কুরআন খতম ও ইফতার মাহফিল মদনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ ও শাড়ি বিতরণ নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন”এম পি আকতারুজ্জামান বাচ্চু গৌরীপুরের শ্যামগঞ্জ বাজারে সাইকেল শোরুমে হামলা ও লুটের অভিযোগ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

মিয়ানমার নৌবাহিনীর গুলিতে বাংলাদেশি জেলে আহত

Reporter Name / ১০৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪, ৫:০৮ পূর্বাহ্ন

অনলাইন ডেস্ক:  সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরে মিয়ানমারের কিছু অংশে মাছ শিকারের সময় দেশটির নৌবাহিনীর গুলিতে এক বাংলাদেশি জেলে আহত হয়েছেন। বুধবার দুপুরের দিকে সেন্টমার্টিন দক্ষিণপূর্ব বঙ্গোপসারে এ ঘটনা ঘটে। গুলিতে আহত জেলে মোহাম্মদ এরশাদ (৪০) সেন্টমার্টিন গলাচিপার বাসিন্দা। তবে তার গ্রামের বাড়ি খাগড়াছড়ি এলাকায়। এসব তথ্য নিশ্চিত করে এদিন রাতে সেন্টমার্টিনের ইউপি সদস্য মো. সৈয়দ আলম বলেন, দ্বীপের আলী জোহারের মালিকানাধীন ট্রলারে ছয় জেলে সাগরে মাছ শিকারে যান। এ সময় সেন্টমার্টিন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরের মিয়ানমারের কিছুটা অংশে দেশটির নৌবাহিনীর সদস্যরা জেলেদের ধাওয়া করেন। এক পর্যায়ে জেলেদের ওপর গুলি চালান। এতে এক জেলে গুলিবিদ্ধ হন।

দ্বীপের বাসিন্দা ট্রলারের নেজাম উদ্দিন জানান, সেন্টমার্টিনসংলগ্ন সাগরে মাছ শিকারকালে মিয়ানমার নৌবাহিনীর একটি জাহাজ থেকে জেলেদের ওপর গুলি চালানো হয়। এতে এক জেলে গুলিবিদ্ধ হয়েছেন। তার ডান হাতে গুলি লাগে।

এ বিষয়ে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের (ভারপ্রাপ্ত) অধিনায়ক মেজর মোহাম্মদ ইশতিয়াক মুর্শেদ বলেন, সাগরে মাছ শিকারে ভুলক্রমে জেলেকে গুলি করা হয়। পরে তারা আহত জেলেকে চিকিৎসা দিয়ে ফেরত পাঠিয়ে দেয় বলে বিষয়টি জেনেছি। তবু বিষয়টি আমরা আরো খোঁজ নিচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin