মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা নাসা গ্রুপ ধসের আড়ালে কয়েকশ কোটি টাকার সম্পদ লুট অভিযোগের তীর ভাইস চেয়ারম্যানের দিকে ২৯৯ আসনে পৌঁছে গেছে ব‍্যালট পেপার ভোটগ্রহণের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন : ইসি সচিব নির্বাচন ঘিরে ঈদ আনন্দ, গ্রামে ছুটছে মানুষ আজ প্রমাণিত হলো সবাই আমরা রহমান পরিবার”মহাসমাবেশে মুশফিকুর রহমান সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ফরিদপুরে হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

Reporter Name / ১১৩ Time View
Update : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪, ৫:৪৬ অপরাহ্ন

ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টুকে (৪৬) হত্যা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৩০ নভেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের তালমার মোড় এলাকা থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস থামিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মেহেদী হাসান মিন্টু ডিক্রিরচর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক। এলাকায় তিনি সাবেক সংসদ সদস্য (এমপি) মজিবুর রহমান নিক্সন চৌধুরীর ‘ঘনিষ্ঠ’ হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে ডিক্রিরচর এলাকায় পদ্মা নদী থেকে খননযন্ত্র দিয়ে অবৈধভাবে বালু তোলার দীর্ঘদিনের অভিযোগ রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, হত্যা মামলার বাদী ডিক্রিরচর ইউনিয়নের আয়জদ্দিন মাতুব্বরের ডাঙ্গী গ্রামের বাসিন্দা রুমন শেখ। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে সিঅ্যান্ডবি ঘাট টোল প্লাজার সামনে বিএনপি সমর্থিত প্রার্থী চৌধুরী কামাল ইবনে ইউসুফের পক্ষে পোস্টার সাঁটানোর সময় আয়জদ্দিন মাতুব্বরের ডাঙ্গী গ্রামের বাসিন্দা হিরু শেখকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত হিরু শেখের ছেলে রুমন শেখ মেহেদী হাসান মিন্টুকে আসামি করে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন। এ ছাড়া শহরের কমলাপুর মহল্লার বাসিন্দা আজাদ শেখ বাদী হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে তার বিরুদ্ধে আরেকটি মামলা করেন।
এ  ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা ও ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) কবির আহমেদ জানান, মেহেদী হাসান মিন্টুকে রবিবার আদালতে সোপর্দ করা হবে। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের অনুমতি চাওয়া হবে।
এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান জানান, মেহেদী হাসান মিন্টুর বিরুদ্ধে ফরিদপুর কোতোয়ালি থানায় হত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে দুটি মামলা রয়েছে। তাকে হত্যা মামলায় আপাতত গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে তাকে অপর মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ দেখানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin