শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন”এম পি আক্তারুজ্জামান বাচ্চু আধুনিক ও স্মার্ট নেত্রকোনার স্বপ্ন নিয়ে ​ ঈদ শুভেচ্ছা জানালেন সোহাগ মিয়া প্রীতম ঈদের আনন্দে ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক—নেত্রকোনা ৯নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চায় নজরুল আলম ফিরোজ নেত্রকোনা পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতা মোঃ কামরুল হক মাদকখোরের থাবায় জীবন গেলো শিশু মরিয়মের বৃদ্ধকে পিটিয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নেত্রকোনায় সামাজিক সংগঠন বন্ধুযোগের কুরআন খতম ও ইফতার মাহফিল মদনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ ও শাড়ি বিতরণ নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন”এম পি আকতারুজ্জামান বাচ্চু গৌরীপুরের শ্যামগঞ্জ বাজারে সাইকেল শোরুমে হামলা ও লুটের অভিযোগ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

আগরতলা মিশনে কনস্যুলার সেবা বন্ধ

Reporter Name / ১২১ Time View
Update : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪, ১২:৩১ অপরাহ্ন

নিজস্ব  প্রতিবেদক:  ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার পর কনস্যুলার সেবা বন্ধ ঘোষণা করেছে সরকার। মঙ্গলবার (৩ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।সূত্র জানায়, সাময়িকভাবে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে কনস্যুলার সেবা বন্ধ করা হয়েছে। এর আগে এদিন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব এম রিয়াজ হামিদুল্লাহর দপ্তরে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করা হয়।

ত্রিপুরা, কলকাতা ও মুম্বাই মিশনে হামলার প্রতিবাদে তাকে তলব করা হয়। ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিবের সঙ্গে প্রায় আধ ঘণ্টা বৈঠক করেন ভারতীয় হাইকমিশনার। বিকেল চারটায় প্রণয় ভার্মা পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রণয় ভার্মা বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক বহুমুখী ও বিস্তৃত হোক, কোনো একটি ইস্যুতে এই সম্পর্ক সঙ্কুচিত হবে না।

তিনি আরও বলেন, আমরা পারস্পরিকভাবেই দুই দেশ নির্ভরশীল। আমাদের অনেক উদ্যোগের মধ্য দিয়ে দুই দেশ লাভবান হচ্ছে। যেমন বিদ্যুৎ সরবরাহ, নিত্য প্রয়োজনীয় সামগ্রীসহ অনেক পজিটিভ উন্নয়ন উদ্যোগ আমাদের আছে। উল্লেখ্য, গত কয়েক দিন ধরে কলকাতা, আগরতলা ও মুম্বাইয়ের বাংলাদেশ মিশনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ পরিপ্রেক্ষিতে ভারতীয় হাইকমিশনারকে তলব করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin