মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
আজ প্রমাণিত হলো সবাই আমরা রহমান পরিবার”মহাসমাবেশে মুশফিকুর রহমান সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান: রাষ্ট্রদূত নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন : প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বন্দরে ধর্মঘট ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেএকীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানোর ঘোষণা জামায়াত আমিরের
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ভাঙ্গায় বালু কে কেন্দ্র করে হামলাঃফাকাঁ গুলি, বিএনপির ৪ নেতা-কর্মী আহত

Reporter Name / ১৬৪ Time View
Update : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ৫:২৪ অপরাহ্ন

ফরিদপুর  প্রতিনিধিঃ
ফরিদপুরের ভাঙ্গায় নদী থেকে তোলা জব্দকৃত বালু টেন্ডারকে কেন্দ্র করে হামলা ও ফাঁকা গুলির ঘটনা ঘটেছে। হামলার  ঘটনায় বিএনপির চার নেতা-কর্মী আহত হয়েছে। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার ( ১০ ডিসেম্বর)  ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের চরমুগডোবা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন  রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে বলে প্রকাশ।
হামলার ঘটনায় আহতরা হলো, ঢাকা বাংলা কলেজের ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রেয়ান জমাদার (৩০), বিএনপির কর্মী কাওছার হোসেন(৪০), আব্দুর রহমান (৪০)  ও কুদ্দুস জমাদ্দার (৫০)।
এ ব্যাপারে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান জানান, আড়িয়ালখাঁ নদীর পাড়ে জব্দকৃত ৩ লাখ ঘনফুট বালু কাওলিবেড়া ইউনিয়ন পরিষদ ভবনে বসে ৩ লাখ ৭ হাজার টাকায় টেন্ডার দেওয়া হয়।  আমরা সরেজমিনে আড়িয়াল খাঁ নদীর পাড়ে জব্দকৃত বালু পরিদর্শনে যাই। সেখানে রিপন খাঁ ও তার লোকজন বিএনপির  কয়েকজনকে আটকে রেখে মারধর করে। এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ ব্যাপারে ভাঙ্গা থানার ডিউটি অফিসার এস, আই মামুন জানান, কাওলিবেড়া ইউনিয়নের চরমুগডোবা এলাকার একটি টেন্ডার নিয়ে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেউ অভিযোগ দেয় নাই।  অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয় জব্দকৃত বালু  টেন্ডারের বিজয়ী ফরিদপুর জেলা বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক রবিউল হাসান রনি জানান, আমি টেন্ডারের বিজয়ী হওয়ার পর আ-লীগ নেতা রিপন ক্ষিপ্ত হয়ে রিপন খাঁ ও তার লোকজন আমার নেতা-কর্মীদের উপর হামলা ও গুলি করে। এ সময় চারটি মোটরসাইকেল, ৪টি মোবাইল ও কিছু টাকা-পয়সা ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় আমরা রাতে মামলা করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin