শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
আধুনিক ও স্মার্ট নেত্রকোনার স্বপ্ন নিয়ে ​ ঈদ শুভেচ্ছা জানালেন সোহাগ মিয়া প্রীতম ঈদের আনন্দে ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক—নেত্রকোনা ৯নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চায় নজরুল আলম ফিরোজ নেত্রকোনা পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতা মোঃ কামরুল হক মাদকখোরের থাবায় জীবন গেলো শিশু মরিয়মের বৃদ্ধকে পিটিয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নেত্রকোনায় সামাজিক সংগঠন বন্ধুযোগের কুরআন খতম ও ইফতার মাহফিল মদনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ ও শাড়ি বিতরণ নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন”এম পি আকতারুজ্জামান বাচ্চু গৌরীপুরের শ্যামগঞ্জ বাজারে সাইকেল শোরুমে হামলা ও লুটের অভিযোগ মদনে ১৮ দিনেও নিখোঁজ শিশু আরিয়ান, মানববন্ধনে জীবিত উদ্ধারের দাবি
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ঢাকা-গাজীপুরবাসীর জন্য নতুন ৪ জোড়া ট্রেন চালু

Reporter Name / ১৪৬ Time View
Update : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৬:১৩ পূর্বাহ্ন

গাজীপুর  প্রতিনিধি: রাজধানী ঢাকার সঙ্গে গাজীপুরবাসীর যোগাযোগ আরও সহজ করতে ঢাকা-জয়দেবপুর-ঢাকার পথে চালু হলো চার জোড়া নতুন কমিউটার ট্রেন। এর ফলে যাত্রীরা সহজেই ঢাকা যেতে এবং ঢাকা থেকে গাজীপুরে ফিরতে পারবেন। রবিবার (১৫ ডিসেম্বর) সকালে গাজীপুরের জয়দেবপুর রেলস্টশেন আনুষ্ঠানিকভাবে এসব ট্রেন উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। পতাকা নাড়িয়ে এই রুটের কমিউটার ট্রেন উদ্বোধন করেন তিনি।

নতুন ট্রেন চালু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন গাজীপুরের বাসিন্দারা। ট্রেন চালুর খবরে সকাল থেকেই স্টেশনে ছিল যাত্রীদের উপচেপড়া ভিড়। গাজীপুরের বাসিন্দারা বলেন, ট্রেনের মাধ্যমে গাজীপুরের সঙ্গে ঢাকার দূরত্ব আরও কমবে। উদ্বোধনের আগে সংক্ষিপ্ত মতবিনিময় সভায় রেল উপদেষ্টা বলেন, স্বল্প আয়ের মানুষের কথা বিবেচনায় এমন উদ্যোগ নেওয়া হয়েছে। ২৬ মার্চ উপলক্ষে ঢাকা-নরসিংদী ও আর ঢাকা-নারায়ণগঞ্জ রুটেও কমিউটার ট্রেন চালুর কথা জানান রেলপথ উপদেষ্টা।

পরে মেট্রোলের আদলে নির্মিত এই কম্পিউটার ট্রেনে করে জয়দেবপুর থেকে ধীরাশ্র স্টেশন পর্যন্ত ভ্রমণ করেন ফাওজুল কবির খান। গাজীপুর-ঢাকা রুটে চলাচলকারী ট্রেনগুলো হলো: তুরাগ কমিউটার-১, তুরাগ কমিউটার-২, তুরাগ কমিউটার-৩ ও তুরাগ কমিউটার-৪ এবং জয়দেবপুর কমিউটার-১, জয়দেবপুর কমিউটার-২, জয়দেবপুর কমিউটার-৩ ও জয়দেবপুর কমিউটার-৪। সূচি অনুযায়ী, তুরাগ কমিউটার শুক্রবার এবং জয়দেবপুর কমিউটার শনিবার বন্ধ থাকবে। তুরাগ কমিউটার-২ জয়দেবপুর থেকে ভোর সাড়ে ৬টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। তেজগাঁও, বনানী, ঢাকা বিমানবন্দর, টঙ্গী ও ধীরাশ্রম স্টেশনে এ ট্রেন থামবে। তুরাগ কমিউটার-৪ ট্রেনটি জয়দেবপুর থেকে রাত সোয়া ১২টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। এটি তেজগাঁও, ঢাকা বিমানবন্দর ও টঙ্গী স্টেশনে থামবে। জয়দেবপুর কমিউটার-২ ও জয়দেবপুর কমিউটার-৪ ট্রেনটি জয়দেবপুর থেকে যথাক্রমে সকাল ৭টা ১০ মিনিট ও দুপুর সাড়ে ১২টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। ট্রেন দুটি তেজগাঁও, বনানী, ঢাকা বিমানবন্দর ও টঙ্গী স্টেশনে থামবে।

তুরাগ কমিউটার-১ ঢাকা থেকে বিকেল ৫টায় জয়দেবপুরের উদ্দেশে ছেড়ে যাবে। ট্রেনটি ঢাকা বিমানবন্দর ও টঙ্গী স্টেশনে থামবে। জয়দেবপুর কমিউটার-১ ঢাকা থেকে বিকেল ৫টা ২৫ মিনিটে জয়দেবপুরের উদ্দেশে ছেড়ে যাবে। তেজগাঁও, ঢাকা বিমানবন্দর ও টঙ্গী স্টেশনে এ ট্রেন থামবে। জয়দেবপুর কমিউটার-৩ ঢাকা থেকে বেলা ১১টায় জয়দেবপুরের উদ্দেশে ছেড়ে যাবে। এটিও তেজগাঁও, বনানী, ঢাকা বিমানবন্দর ও টঙ্গী স্টেশনে থামবে। তুরাগ কমিউটার-৩ ঢাকা থেকে বিকেল ৫টা ২০ মিনিটে ছেড়ে যাবে। এই ট্রেন তেজগাঁও, বনানী, ঢাকা বিমানবন্দর, টঙ্গী ও ধীরাশ্রম স্টেশনে থামবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin