বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় ৩৯৪ বিদেশি পর্যবেক্ষক ও ১৯৭ সাংবাদিক বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা নাসা গ্রুপ ধসের আড়ালে কয়েকশ কোটি টাকার সম্পদ লুট অভিযোগের তীর ভাইস চেয়ারম্যানের দিকে ২৯৯ আসনে পৌঁছে গেছে ব‍্যালট পেপার ভোটগ্রহণের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন : ইসি সচিব নির্বাচন ঘিরে ঈদ আনন্দ, গ্রামে ছুটছে মানুষ আজ প্রমাণিত হলো সবাই আমরা রহমান পরিবার”মহাসমাবেশে মুশফিকুর রহমান সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ফরিদপুরের সালথায় মাঠ থেকে নারীর লাশ উদ্ধার 

Reporter Name / ১৪৬ Time View
Update : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ৫:০৭ অপরাহ্ন

ফরিদপুর  প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের কাউলীকান্দা কেষ্টখালী ব্রিজ সংলগ্ন স্থানীয় হাফেজ মোল্যার জমি থেকে অজ্ঞাত এক নারীর (২৪ )লাশ উদ্ধার করেছে সালথা থানা পুলিশ।বুধবার (১৮ ডিসেম্বর)  সকালে তার লাশটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ ( বুধবার)  সকালে স্থানীয়রা উপজেলার গট্টি ইউনিয়নের কাউলীকান্দা কেষ্টখালী ব্রিজ সংলগ্ন স্থানীয় হাফেজ মোল্যার জমি থেকে অজ্ঞাত এক নারীর লাশ দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ খবর পেয়ে ওই স্থানে গিয়ে লাশটি উদ্ধার করে। ‌লাশের গলায় তার পেঁচানো অবস্থায় রয়েছে। ধারণা করা হচ্ছে রাতের কোন একটি সময়ে তাকে দূরে কোথাও মেরে ওই জমিতে লাশটি ফেলে রেখে চলে গেছে দুর্বৃত্তরা।
ফরিদপুরের সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান  জানান, ধারণা করা হচ্ছে দূরে কোথাও মেরে ওই নারীকে ওই ফাঁকা স্থানে লাশ ফেলে রেখে চলে গেছে দুর্বৃত্তরা। আমরা লাশটি শনাক্ত করতে পারিনি। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানোর ব্যবস্থা করছি। ‌পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin