শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
আধুনিক ও স্মার্ট নেত্রকোনার স্বপ্ন নিয়ে ​ ঈদ শুভেচ্ছা জানালেন সোহাগ মিয়া প্রীতম ঈদের আনন্দে ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক—নেত্রকোনা ৯নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চায় নজরুল আলম ফিরোজ নেত্রকোনা পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতা মোঃ কামরুল হক মাদকখোরের থাবায় জীবন গেলো শিশু মরিয়মের বৃদ্ধকে পিটিয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নেত্রকোনায় সামাজিক সংগঠন বন্ধুযোগের কুরআন খতম ও ইফতার মাহফিল মদনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ ও শাড়ি বিতরণ নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন”এম পি আকতারুজ্জামান বাচ্চু গৌরীপুরের শ্যামগঞ্জ বাজারে সাইকেল শোরুমে হামলা ও লুটের অভিযোগ মদনে ১৮ দিনেও নিখোঁজ শিশু আরিয়ান, মানববন্ধনে জীবিত উদ্ধারের দাবি
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

নির্ধারিত সময়েই ইজতেমার ঘোষণা, জুবায়েরপন্থিরা মামলা করবেন

Reporter Name / ১০৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, ১০:৪৮ পূর্বাহ্ন

নিজস্ব  প্রতিবেদক: তাবলিগ জামাতের জুবায়েরপন্থিরা জানিয়েছেন, সরকার নির্ধারিত তারিখে আগামী ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা করবেন। সাদপন্থিরা ইজতেমা করতে চাইলে কঠোরভাবে প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি করেন তারা। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে গুলশানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জুবায়েরপন্থিদের মিডিয়া সমন্বয়ক হাবিবউল্লাহ রায়হান একথা জানান।

সংবাদ সম্মেলনে এসময় তিনি বলেন, বুধবারের (১৮ ডিসেম্বর) সংঘর্ষে তাদের তিনজন সাথী মারা গেছেন। এ ঘটনায় হত্যা মামলা করা হবে বলে জানান তিনি।হাবিবউল্লাহ রায়হান এ বলেন, ‘মাওলানা সাদের অনুসারীরা প্রশাসনের আদেশ অমান্য করেছে। সাদপন্থিরা যদি ইজতেমা মাঠ দখলের চেষ্টা করে, তাহলে সাধারণ মুসল্লিরা তাদের প্রতিহত করবে। এই বিভক্তি ইজতেমার সাধারণ মুসল্লিদের মধ্যে কোনও প্রভাব ফেলবে না। ‘মাওলানা সাদ তার মতবাদ থেকে ফিরে এসে ক্ষমা চাইলে এ সমস্যার সমাধান সম্ভব’ বলেও মনে করেন তিনি।উল্লেখ্য, বুধবার সচিবালয়ে বৈঠক শেষে জুবায়েরপন্থি মাওলানা মামুনুল হক সাদপন্থিদের ইজতেমা করতে না দেওয়ার ঘোষণা দেন। তিনি সাদপন্থিদের সন্ত্রাসী হিসেবে দাবি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin