শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের আনন্দে ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক—নেত্রকোনা ৯নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চায় নজরুল আলম ফিরোজ নেত্রকোনা পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতা মোঃ কামরুল হক মাদকখোরের থাবায় জীবন গেলো শিশু মরিয়মের বৃদ্ধকে পিটিয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নেত্রকোনায় সামাজিক সংগঠন বন্ধুযোগের কুরআন খতম ও ইফতার মাহফিল মদনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ ও শাড়ি বিতরণ নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন”এম পি আকতারুজ্জামান বাচ্চু গৌরীপুরের শ্যামগঞ্জ বাজারে সাইকেল শোরুমে হামলা ও লুটের অভিযোগ মদনে ১৮ দিনেও নিখোঁজ শিশু আরিয়ান, মানববন্ধনে জীবিত উদ্ধারের দাবি চট্টগ্রামে মস্কো বেকারসের ২২তম শাখার শুভ উদ্বোধন
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

রূপালী ব্যাংকে ডাকাতির চেষ্টা: ৩ জনের আত্মসমর্পণ

Reporter Name / ১৫৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, ১২:০৬ অপরাহ্ন

নিজস্ব  প্রতিবেদক: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় হানা দেয়া ৩ ডাকাতকে আটক করা হয়েছে। যৌথবাহিনীর ডাকে সাড়া দিয়ে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় তারা আত্মসমর্পণ করেন। এ সময় তারা ৩টি দেশীয় অস্ত্র জমা দেয়। আটকের পরে তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িতে করে নিয়ে যাওয়া হয়।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ঘটনাস্থলে সাংবাদিকদের র‍্যাব-১০ এর অধিনায়ক খলিলুর রহমান হাওলাদার বলেন, আলোচনার মাধ্যমে ডাকাত দলের সদস্যরা অস্ত্রসহ আত্মসমর্পণ করেছে। ভেতরে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। অর্থ লোপাটের ঘটনাও ঘটেনি।

ডাকাত দলটির আটক হওয়া ৩ সদস্যই কি ব্যাংকে হানা দিয়েছিল, জানতে চাইলে এ র‍্যাব কর্মকর্তা জানান, ব্যাংকের ভেতরে ৩ জন ছিলেন। বাইরে ওদের লোক ছিল। আটক হওয়া ৩ জনের বয়স ২০ থেকে ৩০ এর মধ্যে বলে জানান তিনি। আজ বেলা দুইটার দিকে ব্যাংকটিতে ডাকাতদল হানা দেয়। ভবনটির দ্বিতীয় তলায় ব্যাংকে প্রবেশের পরপরই নিচতলায় বিভিন্ন ব্যবসায়ী ও দারোয়ান ডাকাতদের উপস্থিতি টের পায়। তখন ব্যাংকের প্রবেশ ও বের হওয়ার দরজাটি বন্ধ করে দেন। অন্যদিকে ব্যাংকের মধ্যে থাকা কর্মকর্তা, কর্মচারী ও গ্রাহকদের জিম্মি করে রাখেন ডাকাতরা। খবর পেয়ে যৌথবাহিনী উপস্থিত হয়ে ব্যাংকটি ঘিরে রাখে। আর আত্মসমর্পণ করার আহ্বান জানিয়ে তাদের সাথে আলোচনা চালিয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin