শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
আধুনিক ও স্মার্ট নেত্রকোনার স্বপ্ন নিয়ে ​ ঈদ শুভেচ্ছা জানালেন সোহাগ মিয়া প্রীতম ঈদের আনন্দে ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক—নেত্রকোনা ৯নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চায় নজরুল আলম ফিরোজ নেত্রকোনা পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতা মোঃ কামরুল হক মাদকখোরের থাবায় জীবন গেলো শিশু মরিয়মের বৃদ্ধকে পিটিয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নেত্রকোনায় সামাজিক সংগঠন বন্ধুযোগের কুরআন খতম ও ইফতার মাহফিল মদনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ ও শাড়ি বিতরণ নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন”এম পি আকতারুজ্জামান বাচ্চু গৌরীপুরের শ্যামগঞ্জ বাজারে সাইকেল শোরুমে হামলা ও লুটের অভিযোগ মদনে ১৮ দিনেও নিখোঁজ শিশু আরিয়ান, মানববন্ধনে জীবিত উদ্ধারের দাবি
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ রাজনৈতিক সিদ্ধান্ত: সিইসি

Reporter Name / ১১২ Time View
Update : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ৭:৩১ পূর্বাহ্ন

নিজস্ব  প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ রাজনৈতিক সিদ্ধান্ত। নির্বাচন কমিশনের পক্ষে কাউকে জোর করে নির্বাচনে আনার সুযোগ নেই। নিষিদ্ধ না হলে আ. লীগের নির্বাচন করতে কোনো বাধা নেই বলেও জানান তিনি।সোমবার (৩০ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ নির্বাচন কমিশন এ সভার আয়োজন করে। সভায় চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার নির্বাচন কর্মকর্তারা অংশ নেন।নাসির উদ্দিন বলেন, বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনের মতো আগামীতে কোনো নির্বাচন হবে না। কারণ বর্তমান কমিশন কোনো বহিঃশক্তির চাপে নেই। আর বিগত নির্বাচন কেন প্রশ্নবিদ্ধ হয়েছে সেটি সবার জানা আছে। এখন সেই পরিস্থিতি নেই।উল্লেখ্য, আগামী নির্বাচনে আওয়ামী লীগসহ তিন-চারটি দলের অংশগ্রহণ রাজনৈতিক ও আদালতের ওপর নির্ভর করছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin