সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান: রাষ্ট্রদূত নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন : প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বন্দরে ধর্মঘট ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেএকীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানোর ঘোষণা জামায়াত আমিরের যৌথ বাহিনীর অভিযানে ১৫০০ রোহিঙ্গা আটক চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু এই নির্বাচন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: প্রধান উপদেষ্টা
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

৭ বছরেও মার্কেটের দোকান বুঝে না পাওয়ায় ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন

Reporter Name / ১৬০ Time View
Update : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫, ১২:১৪ অপরাহ্ন

ফরিদপুর  প্রতিনিধিঃ
ফরিদপুর পৌর সুপার মার্কেটের নবনির্মিত ভবনে দোকানের পজিশন বরাদ্দে অনিয়মের প্রতিবাদে ও ৭ বছরেও দোকান বুঝে না পাওয়ায় সংবাদ সম্মেলন করেছেন ওই মার্কেটের ওষুধ ব্যবসায়ীগণ।
রোববার (০৫ জানুয়ারি) বেলা ১২টার দিকে ফরিদপুর প্রেসক্লাবে এ সম্মেলন করে ভুক্তভোগী ব্যবসায়ীরা।
এ সময় তারা ইতোপূর্বে সম্পাদিত চুক্তিনামা লংঘন করে পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধে অন্যায়ভাবে পজিশন বরাদ্দ সহ নানা অনিয়মের অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করেন পৌর সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ আলাউল হোসেন তনু।
এ সময় পৌর সুপার মার্কেটের ওষুধ ব্যবসায়ীগণ ছাড়াও জেলা ড্রাগ অ্যান্ড কেমিস্ট সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ব্যবসায়ীরা জানান, তাদের দাবি মেনে নেয়া না হলে ১৩ জানুয়ারি থেকে ধর্মঘট পালন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin