শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনামঃ
আধুনিক ও স্মার্ট নেত্রকোনার স্বপ্ন নিয়ে ​ ঈদ শুভেচ্ছা জানালেন সোহাগ মিয়া প্রীতম ঈদের আনন্দে ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক—নেত্রকোনা ৯নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চায় নজরুল আলম ফিরোজ নেত্রকোনা পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতা মোঃ কামরুল হক মাদকখোরের থাবায় জীবন গেলো শিশু মরিয়মের বৃদ্ধকে পিটিয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নেত্রকোনায় সামাজিক সংগঠন বন্ধুযোগের কুরআন খতম ও ইফতার মাহফিল মদনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ ও শাড়ি বিতরণ নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন”এম পি আকতারুজ্জামান বাচ্চু গৌরীপুরের শ্যামগঞ্জ বাজারে সাইকেল শোরুমে হামলা ও লুটের অভিযোগ মদনে ১৮ দিনেও নিখোঁজ শিশু আরিয়ান, মানববন্ধনে জীবিত উদ্ধারের দাবি
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

সাদা পোশাকে আর কাউকে গ্রেপ্তার করা যাবে না :ডিবি কার্যালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

Reporter Name / ১৩৮ Time View
Update : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫, ৯:১৩ পূর্বাহ্ন

নিজস্ব  প্রতিবেদক: এখন থেকে সাদা পোশাকে ডিবি আর কাউকে গ্রেপ্তার করতে পারবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। তিনি বলেছেন, কাউকে ধরতে হলে ডিবির পোশাক ও আইডি কার্ড প্রদর্শন করতে হবে। সোমবার ডিবি কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

এসময় ডিবিতে আর কোনো আয়নাঘর আর ভাতের হোটেল থাকবে না বলেও সাফ জানান তিনি।বাংলাদেশে অবৈধভাবে বসবাসরত বিদেশি নাগরিকদের ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ফেব্রুয়ারির ১ তারিখ থেকেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন থাকছে কি না এবিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, এ ব্যাপারে এখনই কিছু বলা যাচ্ছে না। রোহিঙ্গাদের জন্য এখনই পুলিশ ভেরিফিকেশন বন্ধ করা যাচ্ছে না।

উপদেষ্টা আরও বলেন, সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও মিয়ানমার থেকে মাদকের চালান হয়, তাই সে বিষয়ে কঠোর নজরদারি রয়েছে। সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে মিয়ানমার সরকার ও আরাকান আর্মীদের সাথে সরকার প্রতিনিয়ত যোগাযোগ রাখছে।এর আগে বেলা ১২টার দিকে ডিবি অফিস পরিদর্শনে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin