শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনামঃ
আধুনিক ও স্মার্ট নেত্রকোনার স্বপ্ন নিয়ে ​ ঈদ শুভেচ্ছা জানালেন সোহাগ মিয়া প্রীতম ঈদের আনন্দে ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক—নেত্রকোনা ৯নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চায় নজরুল আলম ফিরোজ নেত্রকোনা পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতা মোঃ কামরুল হক মাদকখোরের থাবায় জীবন গেলো শিশু মরিয়মের বৃদ্ধকে পিটিয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নেত্রকোনায় সামাজিক সংগঠন বন্ধুযোগের কুরআন খতম ও ইফতার মাহফিল মদনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ ও শাড়ি বিতরণ নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন”এম পি আকতারুজ্জামান বাচ্চু গৌরীপুরের শ্যামগঞ্জ বাজারে সাইকেল শোরুমে হামলা ও লুটের অভিযোগ মদনে ১৮ দিনেও নিখোঁজ শিশু আরিয়ান, মানববন্ধনে জীবিত উদ্ধারের দাবি
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

নতুন মামলায় গ্রেপ্তার কামরুল-পলক-মামুনসহ পাঁচজন

Reporter Name / ১৩৩ Time View
Update : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫, ৮:২৯ পূর্বাহ্ন

নিজস্ব  প্রতিবেদক: রাজধানীর পৃথক থানায় দায়ের করা হত্যা ও সাইবার নিরাপত্তা আইনের মামলায় সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ পাঁচজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিহাদুর রহমানের আদালত এই আদেশ দেন।গ্রেপ্তার অন্য দুজন হলেন- যুবলীগ নেতা নজরুল ইসলাম কবিরাজ ও আবুল হোসেন। এদিন সকাল ৯টার দিকে তাদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে তদন্ত কর্মকর্তাদের আবেদন মঞ্জুর করেন গ্রেপ্তারের আদেশ দেন বিচারক।

সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, আবুল হোসেন ও নজরুল ইসলাম কবিরাজকে লালবাগ থানার মোহাম্মদ আলী হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। আর রাজধানীর ভাষানটেক থানার হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও কাফরুল থানার সাইবার নিরাপত্তা আইনের মামলায় পলককে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এছাড়া, যাত্রাবাড়ী থানার মো. সাব্বির হাওলাদার হত্যা মামলাতেও সাবেক আইজিপি মামুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin