শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের আনন্দে ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক—নেত্রকোনা ৯নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চায় নজরুল আলম ফিরোজ নেত্রকোনা পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতা মোঃ কামরুল হক মাদকখোরের থাবায় জীবন গেলো শিশু মরিয়মের বৃদ্ধকে পিটিয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নেত্রকোনায় সামাজিক সংগঠন বন্ধুযোগের কুরআন খতম ও ইফতার মাহফিল মদনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ ও শাড়ি বিতরণ নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন”এম পি আকতারুজ্জামান বাচ্চু গৌরীপুরের শ্যামগঞ্জ বাজারে সাইকেল শোরুমে হামলা ও লুটের অভিযোগ মদনে ১৮ দিনেও নিখোঁজ শিশু আরিয়ান, মানববন্ধনে জীবিত উদ্ধারের দাবি চট্টগ্রামে মস্কো বেকারসের ২২তম শাখার শুভ উদ্বোধন
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

বিগত ১৫ বছরে করা আচরণ থেকে বের হতে চায় পুলিশ: ডিএমপি কমিশনার

Reporter Name / ১৩৬ Time View
Update : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫, ৮:৩৬ পূর্বাহ্ন

নিজস্ব  প্রতিবেদক: গত ১৫ বছর ঢাকা মহানগর পুলিশের সদস্যরা নগরবাসীর সঙ্গে যেমন আচরণ করেছেন সেই আচরণ থেকে তারা বের হতে চায়, এজন্য প্রতিটি সদস্য নতুন করে প্রশিক্ষণ গ্রহণ করছেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার সাজ্জাদ আলী।বুধবার (৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন আয়োজিত বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।

ডিএমপি কমিশনার বলেন, বিগত ১৫ বছরে সদস্যরা যেমন আচরণ করেছে সেই আচরণ থেকে আমরা বের আসতে চাই। সেই জন্য সময়ের প্রয়োজন। আমার সব কর্মকর্তাদের বিশেষভাবে প্রশিক্ষণের প্রয়োজন।

পুলিশের এই কর্মকর্তা বলেন, ডিএমপির ৪০ হাজার পুলিশ সদস্যকে হঠাৎ করে পরিবর্তন সম্ভব না। তাই আমরা প্রশিক্ষণ শুরু করছি। কোথায় কী পরিমাণ বলপ্রয়োগ করতে হবে, সেই বিষয় আমরা দৃষ্টি রাখছি। যার প্রমাণ ইতোমধ্যে আপনারা পেয়েছেন। ঢাকাবাসীকে নিরাপত্তা দেওয়া আমাদের পবিত্র দায়িত্ব। সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি।

কমিশনার বলেন, গত বছর ৫ আগস্টের পরে ঢাকা মহানগর পুলিশের মনোবল ভেঙে পড়ার ফলে তাৎক্ষণিক কিছু সমস্যা আছে, সেগুলো আমরা কাটিয়ে উঠতে চেষ্টা করে যাচ্ছি। পুলিশবিহীন একটি সমাজ কেমন হতে পারে, ৫ আগস্টের পর আমরা দেখেছি। চুরি, ছিনতাই ও ডাকাতি বেড়ে যায়। তবে গত পাঁচ মাসে ওইসব অপরাধ অনেকটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin