বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা নাসা গ্রুপ ধসের আড়ালে কয়েকশ কোটি টাকার সম্পদ লুট অভিযোগের তীর ভাইস চেয়ারম্যানের দিকে ২৯৯ আসনে পৌঁছে গেছে ব‍্যালট পেপার ভোটগ্রহণের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন : ইসি সচিব নির্বাচন ঘিরে ঈদ আনন্দ, গ্রামে ছুটছে মানুষ আজ প্রমাণিত হলো সবাই আমরা রহমান পরিবার”মহাসমাবেশে মুশফিকুর রহমান সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

গফরগাঁওয়ে ৯৫ ব্যাচ এসএসসি “বন্ধুত্বের বন্ধন” মিলনমেলা

Reporter Name / ১৩৯ Time View
Update : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫, ৫:০৯ অপরাহ্ন

রাকিবুল হাসান আহাদ, বিশেষ প্রতিবিধিঃ

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ‘বন্ধুত্বের বন্ধন গফরগাঁও’ এসএসসি ব্যাচ-৯৫ এর ৩০ বছর পূতি উপলক্ষে শিক্ষার্থীদের এক মহা মিলন মেলা জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

গত ১৭ই জানুয়ারি শুক্রবার আনন্দ র‌্যালি, আলাপচারিতা, ভোজন, স্মৃতিচারণ, র‌্যাফেল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠান ও হৈ-হুল্লোড়ের মধ্যদিয়ে এ আয়োজন করা হয়।

এ সময় অনুষ্ঠানে দিনব্যাপী গফরগাঁও ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে
স্বাগত বক্তব্যে বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রায়হান ফেরদৌস বলেন, ‘৩০ বছর পর আমরা একত্রিত হতে পেরেছি, এটাই আনন্দ। আমরা স্কুল জীবন শেষে প্রত্যেকে কর্মজীবনে ব্যস্ত হয়ে পড়ি। দীর্ঘ সময় আমরা দূরে ছিলাম। এখন সবাই ব্যবসা ও চাকরি জীবনে শৈশব-কৈশরের চলা বন্ধুদের কথা প্রায়ই মনে পড়ে। তাদেরকে ভুলা যায় না। এজন্য আমরা বন্ধুদের টানে মিলিত হয়েছি।’

অনুষ্ঠানের একপর্যায়ে বন্ধুরা স্কুল জীবনের ফেলে আসা জীবনের বিভিন্ন স্মৃতিচারণ করেন। মোঃ রুহুল আমিন রুবেল, মোঃ সাদি, মোঃ নজরুল ইসলাম, মোঃ হাবিবুল্লাহ, মোঃ মাহবুল আলম আনিস, মাহফুজুল হক লিটন, খালেদ হোসেন সোয়েব, তারিফ সালাউদ্দিন মাহমুদ উজ্জ্বল ও জাহাঙ্গীর আলম সেলিম (সেলিম মেম্বার) বলেন, ‘দীর্ঘ সময় পর আমরা একসাথে মিলিত হতে পেরে খুবই উচ্ছ্বসিত মনে হচ্ছে। এভাবেই সৃষ্টিকর্তা যেন আমাদের একত্রিত করে দেন।’ তবে আজকের দিনটার কথা স্মরণীয় হয়ে থাকবে। এ সময় ব্যাচ-৯৫ বন্ধুদের সাথে তাদের স্ত্রী, ছেলে- মেয়েরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin