শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন”এম পি আক্তারুজ্জামান বাচ্চু আধুনিক ও স্মার্ট নেত্রকোনার স্বপ্ন নিয়ে ​ ঈদ শুভেচ্ছা জানালেন সোহাগ মিয়া প্রীতম ঈদের আনন্দে ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক—নেত্রকোনা ৯নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চায় নজরুল আলম ফিরোজ নেত্রকোনা পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতা মোঃ কামরুল হক মাদকখোরের থাবায় জীবন গেলো শিশু মরিয়মের বৃদ্ধকে পিটিয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নেত্রকোনায় সামাজিক সংগঠন বন্ধুযোগের কুরআন খতম ও ইফতার মাহফিল মদনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ ও শাড়ি বিতরণ নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন”এম পি আকতারুজ্জামান বাচ্চু গৌরীপুরের শ্যামগঞ্জ বাজারে সাইকেল শোরুমে হামলা ও লুটের অভিযোগ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

দেশে দারিদ্র্যের হার বেড়ে ১৯.২ শতাংশ: বিবিএসের জরিপ

Reporter Name / ১৬৬ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫, ১১:০৯ পূর্বাহ্ন

নিজস্ব  প্রতিবেদক: দেশের ১৯ দশমিক ২ শতাংশ মানুষই দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। এরমধ্যে শহরে দারিদ্র্যের হার সাড়ে ১৬ শতাংশ হলেও গ্রামে ২০ শতাংশের বেশি দরিদ্রদের বসবাস। বিশ্বব্যাংক, বিশ্ব খাদ্য সংস্থা ও পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) যৌথ গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।

গবেষণা প্রতিবেদন অনুযায়ী, দেশে সবচেয়ে বেশি (৬৩ দশমিক ২ শতাংশ) দরিদ্র মানুষ বসবাস করে মাদারীপুরের ডাসার উপজেলায়। ঢাকা বিভাগের আওতাধীন এই জেলায় দারিদ্র্যের হার ৫৪ দশমিক ৪ শতাংশ। পাশাপাশি সবচেয়ে কম দরিদ্র মানুষ রয়েছে নোয়াখালী জেলায়, দারিদ্র্যের হার ৬ দশমিক ১ শতাংশ।

এদিকে সবচেয়ে বেশি (২৬ দশমিক ৬ শতাংশ) দরিদ্র মানুষের বসবাস বরিশাল বিভাগে। অন্যদিকে সবচেয়ে কম (১৫ দশমিক ২ শতাংশ) দরিদ্রদের বসবাস চট্টগ্রাম বিভাগে। এছাড়া গবেষণায় আগের হিসাবের চেয়ে ঢাকায় দারিদ্র্যের হার ১ দশমিক ৮ শতাংশ বেড়ে ১৯ দশমিক ৬ শতাংশ হলেও এই সময়ে রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে দারিদ্রের হার কমেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin