সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেএকীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানোর ঘোষণা জামায়াত আমিরের যৌথ বাহিনীর অভিযানে ১৫০০ রোহিঙ্গা আটক চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু এই নির্বাচন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: প্রধান উপদেষ্টা চিংড়ির মতো পেছন দিকে নয়, সিংহের মতো সামনে দৌঁড়াতে চাই: জামায়াত আমির গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব বিএনপির প্রতিটি নেতাকর্মী বিশ্বাস করে বাংলাদেশ তাদের প্রথম ও শেষ ঠিকানা: তারেক রহমান সারা দেশে ১১-১২ ফেব্রুয়ারি দোকান ও শপিং মল বন্ধ ঠাকুরগাঁওয়ের জনসভায় তারেক রহমান
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

সামাজিক দায়বদ্ধতা বাড়াতে পেশাজীবিদের সাথে সাংবাদিকদের বৈঠক

Reporter Name / ১৫৯ Time View
Update : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫, ১১:৪০ পূর্বাহ্ন

ঢাকা, শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫: সামাজিক দায়বদ্ধতা বাড়াতে পেশাজীবি মানুষের সাথে সাংবাদিকদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর বনশ্রী কাজী বাড়ি নতুন বাজার এলাকা মাঠে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের আয়োজনে বৃহস্পতিবার ৩০ জানুয়ারি বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত একটানা আলোচনা অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিভিন্ন পেশাজীবি জনগণ সাংবাদিকদের আরও দায়িত্বশীল ভুমিকায় দেখতে চান। সত্য ও ন্যায়ের পক্ষে সংবাদ প্রকাশ করতে গিয়ে বিপদগ্রস্ত হলেও পাশে থাকার প্রতিশ্রুতি দেন পেশাজীবিরা। তারা বলেন, সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। তারা কেনো সঠিক দায়িত্ব পালন করতে পারছে না, আমরা জানতে চাই। আমরা তাদেরকে সঠিক ভুমিকায় দেখতে চাই। তারা সাদাকে সাদা, কালোকে কালো কেনো বলতে ভয় পায়। সাংবাদিকরা জনগণের পক্ষে, রাষ্ট্রের পক্ষে থাকার কথা। তারা কেনো কোন গোষ্ঠী বা দলের নয়, তারা নিরপেক্ষ।

এ সময় জনগণের নানা প্রশ্নের জবাব দেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। তিনি
সাংবাদিকদের পক্ষে যুক্তি উপস্থাপন করে বলেন, সাংবাদিকরা সব সময় পরিস্থিতির শিকার। ঘরে -বাইরে এমনকি কর্মস্থলেও তাদের নিরাপত্তা নেই। তারা কোথাও মাথা উচু করে দাড়াতে পারেনা। মাটি-মানুষ, দেশের পক্ষে, দূর্ণীতির বিরুদ্ধে তারা লিখতে গিয়ে জীবনহানি ঘটে, অথচ বিচার পায়না। এই অবস্থা থেকে উত্তরনের জন্য বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ১৪ দফা দাবি আদায়ে
সাংবাদিকরা জনগণের পরামর্শ ও সহযোগিতা চান।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি মো: জাকির হোসেন এতে সভাপতিত্ব করেন। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো: মাসুদ রানা, সাবেক সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম রাসেল, কেন্দ্রীয় আইটি বিভাগের সদস্য মো: ইবরাহিম শরীফ মুন্না, কেন্দ্রীয় সদস্য আখিনুর আক্তার, ঢাকা মহানগর উত্তরের তথ্য সম্পাদক সৈয়দ নুর ইসলাম।

বক্তব্য রাখেন স্থানীয় রাজনৈতিক নেতা মো: ইয়াছিন, ছাত্রনেতা, মো: নুর নবী, মো: জিহাদ, ব্যবসায়ী মো: মাসুম রানা, মো: কামরুল হোসেন, প্রকৌশলী মো: শাহাদাত হোসেন প্রমূখ। খোলা মেলা এ আয়োজনে এলাকার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin