মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
অসদাচরণের অভিযোগ প্রমাণিত, লঘুদণ্ডে পার পেলেন ভূমি অফিস সহকারী গফরগাঁওয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত কেরোসিন ঢেলে একই পরিবারের ছয় সদস্যকে পুড়িয়ে হত্যার চেষ্টা ফতেপুর ইউপি চেয়ারম্যানের নিজ অর্থায়নে বাঁধ সংস্কার, বোরো ফসল রক্ষা আকবর শাহে পুলিশের জালে ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী মদন পৌরসভায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প গফরগাঁওয়ে চাচি-ভাতিজার ‘অবৈধ সম্পর্ক”অভিযোগে টাকার বিনিময়ে ধামাচাপা মুলাদীতে ইউপি সদস্য সুমন ঘরামীর বাড়ি থেকে ৮০০ লিটার ডিজেল ও ১টন সরকারি চাল জব্দ, ৫ হাজার টাকা জরিমানা ছাত্রের কেন মন খারাপ “আলমগীর মাহমুদ ঝালকাঠিতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

গুলশানে গ্লোরিয়া জিন্স রেস্টুরেন্টের সামনে গোলাগুলি, আটক ২

Reporter Name / ২৯৮ Time View
Update : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩, ১১:৪৬ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক

টাকা-পয়সার লেনদেনকে কেন্দ্র করে রাজধানীর গুলশান-১ নম্বরে একটি রেস্টুরেন্টের সামনে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আমিনুল নামের একজন। এরই মধ্যে ঘটনায় জড়িত দুজনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ওই রেস্টুরেন্টের সামনে অহিদুল ও আমিনুলের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।

অহিদুলের একটি গুলিতে আমিনুল আহত হন। দুজনই পুলিশ হেফাজতে। আমিনুলকে হাসপাতালে নেওয়া হচ্ছে।রোববার (১৫ জানুয়ারি) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে  জানিয়েছেন গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আ. আহাদ।

তিনি বলেন, দুজন দুজনকে গুলি করেন। তবে গুলিবিদ্ধ হয়েছেন একজন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুজনকে আটক করেছে পুলিশ। গুলশান বিভাগের ডিসি আ. আহাদ বলেন, গ্লোরিয়া জিন্স নামের একটি রেস্টুরেন্টের সামনে গোলাগুলির ঘটনা ঘটে। একজন অন্যজনকে লক্ষ্য করে গুলি করেন। আমরা দুজনকেই হেফাজতে নিয়েছি। তাদের আগ্নেয়াস্ত্রের বৈধতা ও নাম-পরিচয় যাচাই করা হচ্ছে। প্রাথমিকভাবে জানা গেছে, টাকা-পয়সার লেনদেনকে কেন্দ্র করে এ গোলাগুলির ঘটনার সূত্রপাত। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin