সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান: রাষ্ট্রদূত নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন : প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বন্দরে ধর্মঘট ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেএকীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানোর ঘোষণা জামায়াত আমিরের যৌথ বাহিনীর অভিযানে ১৫০০ রোহিঙ্গা আটক
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

কুষ্টিয়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

Reporter Name / ১৩৫ Time View
Update : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫, ৮:২২ পূর্বাহ্ন

মোঃ জিয়াউর রহমান,

কুষ্টিয়া সদর উপ‌জেলার কাঞ্চনপু‌রে এক বৃদ্ধ‌কে হত‌্যার পর মরদেহ মাঠে ফে‌লে রেখে গে‌ছে দুর্বৃত্তরা। নিহত ওই বৃ‌দ্ধের নাম আতিয়ার খাঁ (৬৫)। তিনি উজানগ্রাম ইউনিয়নের শ‌্যামপুর দুর্বাচার গ্রা‌মের ঝড়ু খাঁর ছেলে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকা‌লে সাড়ে দশটার দিকে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের জোতপাড়া গ্রামের এক‌টি ফস‌লি মাঠে রক্তাক্ত মরদেহটি প‌ড়ে থাক‌তে দে‌খে স্থানীয়রা পু‌লিশ‌কে খবর দেয়। ওই গ্রা‌মেই নানাবা‌ড়ি‌তে দীর্ঘদিন প‌রিবারসহ বসবাস কর‌তেন আতিয়ার।

কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম‌্যান আনিসুর রহমান ঝন্টু এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে ব‌লেন, সকা‌লে সাড়ে দশটার দিকে মা‌ঠে আতিয়া‌রের রক্তাক্ত মরদেহ প‌ড়ে থাক‌তে দে‌খেন স্থানীয়রা।
তার শরী‌রের বি‌ভিন্ন অং‌শে ধারা‌লো অস্ত্রের আঘাত র‌য়ে‌ছে। ঘটনাস্থল আতিয়া‌রের বা‌ড়ি থে‌কে আধা মাইল দূরে। ত‌বে কারা এ ঘটনা ঘ‌টি‌য়ে‌ছে তা জানা যায়‌নি।নাম প্রকা‌শ না করা শ‌র্তে স্থানীয় কয়েকজন জানান, বি‌ভিন্ন সম‌য়ে আতিয়ার বিপ্লবী ক‌মিউনিষ্ট, জাসদ গণবাহিনী ও শ্রমজীবী সংগঠ‌নের সঙ্গে জ‌ড়িত ছিলেন।
বিপ্লবী কমিউনিস্ট পা‌র্টির নেতা শুকুর হত‌্যার আসামীও ছি‌লেন তিনি। রা‌তে অজ্ঞাত প‌রিচ‌য়ের ব‌্যক্তিরা ডে‌কে নি‌য়ে তা‌কে হত‌্যা ক‌রে‌ মা‌ঠে লাশ ফে‌লে গে‌ছে বলে জান‌তে পেরেছি।সকালে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin