সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেএকীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানোর ঘোষণা জামায়াত আমিরের যৌথ বাহিনীর অভিযানে ১৫০০ রোহিঙ্গা আটক চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু এই নির্বাচন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: প্রধান উপদেষ্টা চিংড়ির মতো পেছন দিকে নয়, সিংহের মতো সামনে দৌঁড়াতে চাই: জামায়াত আমির গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব বিএনপির প্রতিটি নেতাকর্মী বিশ্বাস করে বাংলাদেশ তাদের প্রথম ও শেষ ঠিকানা: তারেক রহমান সারা দেশে ১১-১২ ফেব্রুয়ারি দোকান ও শপিং মল বন্ধ ঠাকুরগাঁওয়ের জনসভায় তারেক রহমান
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

কুষ্টিয়া স্বামীর জন্মদিনের রাতে স্ত্রী নিখোঁজ নদীতে মরদেহ

Reporter Name / ১৩৯ Time View
Update : রবিবার, ৯ মার্চ, ২০২৫, ১০:১৯ পূর্বাহ্ন

মোঃ জিয়াউর রহমান স্টাফ রিপোর্টার,
কুষ্টিয়ার কুমারখালীতে আঞ্জুমান মায়া (২০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বামী আসিফ শেখের জন্মদিন পালনের রাতে নিখোঁজ হন ওই গৃহবধূ। রাতে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেলে সকালে পদ্মা নদীতে জেলের জালে মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে কুমারখালী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে নৌ পুলিশের কাছে হস্তান্তর করে।
নিহত আঞ্জুমান মায়া কালুয়া গ্রামের আসিফ শেখের স্ত্রী। তার বাবার বাড়ি কুষ্টিয়ার ত্রিমোহনী এলাকায়।
শুক্রবার ( ২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার কয়া ইউনিয়নের কালুয়া ফকিরপাড়া এলাকায় স্বামীর বাড়ি থেকে নিখোঁজ হন  স্ত্রীর মায়া। শনিবার (১ মার্চ) সকালে পদ্মা নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়।
গৃহবধূর পরিবারের অভিযোগ, তাদের মেয়েকে পদ্মায় নিয়ে গলা টিপে হত্যা করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু বিচার চান গৃহবোধর পরিবারের সদস্যরা ।
নিহতের স্বামী আসিফ শেখ বলেন, শুক্রবার আমার জন্মদিন পালন করা হয়েছে। সন্ধ্যা থেকে রাত ৮টা পর্যন্ত জন্মদিন উপলক্ষ্যে পারিবারিকভাবে অনুষ্ঠান উদযাপন করি। এরপর রাত ১০টার দিকে আমি ও আমার স্ত্রী ঘুমাতে যাই।পরে রাত ১২টার দিকে আমার ঘুম ভেঙে যায়। এ সময় আমি আমার স্ত্রীকে পাইনি। পরে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। সকালে খবর শুনতে পাই আমাদের বাড়ির পাশে নদীতে জেলের জালে তার লাশ উঠেছে। কী কারণে তার মৃত্যু হয়েছে এ বিষয়ে আমি ধারণা করতে পারছি না।এ বিষয়ে কুমারখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, সংবাদ পেয়ে পদ্মা নদী থেকে আঞ্জুমান মায়া নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করে এবং নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin