শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুষ্টিয়া ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত আটক মদনে বোরো ধানক্ষেত নষ্ট করা নিয়ে সংঘর্ষে নিহত ১ ময়মনসিংহ জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের ৫ সদস্যের আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন ঐকবদ্ধভাবে কাজ করলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব: প্রধানমন্ত্রী পদ্মায় বাস ডুবি: সেই পরিবহনের রেজিস্ট্রেশন স্থগিত কালোবাজারিরা তেল মজুত করে সংকট সৃষ্টির চেষ্টা করছে: জ্বালানিমন্ত্রী ফেরিঘাটে বাস দুর্ঘটনা, দৌলতদিয়ায় আজও চলছে উদ্ধার অভিযান সাবেক এমপি জিন্নাহ গ্রেপ্তার মানুষের পাশে দাঁড়িয়ে হৃদয় জয় সম্মাননায় ভূষিত সৈয়দ মাকসুদুল হক মদনে সীমানা বিরোধে বাড়িতে হামলা, মারপিট ও লুটপাটের অভিযোগ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

গফরগাঁওয়ে ইসলামী আন্দোলনের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name / ৪৮২ Time View
Update : শনিবার, ২২ মার্চ, ২০২৫, ৭:৫৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিনিধি:

“মুক্তিই মূলমন্ত্র, ইসলামী শাসনতন্ত্র, বৈষম্যহীন সমাজ ও কল্যাণ রাষ্ট্র বিনির্মাণে সিয়ামের ভূমিকা”—এই প্রতিপাদ্যে গফরগাঁওয়ে অনুষ্ঠিত হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, গফরগাঁও উপজেলা শাখার আয়োজনে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল।

শনিবার (২২ মার্চ) বিকেল ৪টায় শিলাসী মহিলা কলেজ রোড সংলগ্ন ইতক্বানুল কুরআন সুলতানিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এই মাহফিল হয়।

প্রধান অতিথি ছিলেন মাওলানা মামুনুর রশিদ সিদ্দিকী (সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ময়মনসিংহ দক্ষিণ জেলা)। সভাপতিত্ব করেন মাওলানা জয়নুল আবেদীন (সভাপতি, উপজেলা শাখা)।

বক্তারা বলেন, মাহে রমজান শুধু আত্মশুদ্ধির মাস নয়—এটি সমাজ ও রাষ্ট্রের কল্যাণে ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠার প্রেরণা জোগায়। দুর্নীতি ও বৈষম্যহীন একটি সমাজ গঠনে ইসলামী আন্দোলনের ভূমিকা নিয়েও আলোচনা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,মাওলানা ইসমাইল হোসেন সোহেল (আমির, জামায়াতে ইসলামি, গফরগাঁও থানা)শাহ আব্দুল্লাহ আল মামুন (সাবেক ভাইস চেয়ারম্যান, গফরগাঁও)অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ (গফরগাঁও সরকারি কলেজ)হাফেজ নুরুল ইসলাম (সভাপতি, উলামা সমিতি)মোফাজ্জল আনসারী (যুগ্ম আহ্বায়ক, গফরগাঁও প্রেসক্লাব)আলাউদ্দিন সুলতান (সাবেক ওয়ার্ড কাউন্সিলর)

মবিনুর রহমান খান (যুগ্ম আহ্বায়ক, বৈষম্য বিরোধী আন্দোলন)এসএম শাহরিয়ার (সভাপতি, গণঅধিকার পরিষদ, গফরগাঁও)মাওলানা রাকিবুল ইসলাম মাহমুদী (মুহতামিম, আয়োজক মাদ্রাসা) প্রমুখ।

শেষে বিশেষ মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করা হয়। এরপর একসাথে ইফতার মাহফিলে অংশ নেন উপস্থিত সবাই।

আশরাফ বিন দুলাল জয়েন্ট সেক্রেটারি ইসলামী আন্দোলন বাংলাদেশ গফরগাঁও উপজেলা শাখা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin