শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুষ্টিয়া ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত আটক মদনে বোরো ধানক্ষেত নষ্ট করা নিয়ে সংঘর্ষে নিহত ১ ময়মনসিংহ জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের ৫ সদস্যের আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন ঐকবদ্ধভাবে কাজ করলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব: প্রধানমন্ত্রী পদ্মায় বাস ডুবি: সেই পরিবহনের রেজিস্ট্রেশন স্থগিত কালোবাজারিরা তেল মজুত করে সংকট সৃষ্টির চেষ্টা করছে: জ্বালানিমন্ত্রী ফেরিঘাটে বাস দুর্ঘটনা, দৌলতদিয়ায় আজও চলছে উদ্ধার অভিযান সাবেক এমপি জিন্নাহ গ্রেপ্তার মানুষের পাশে দাঁড়িয়ে হৃদয় জয় সম্মাননায় ভূষিত সৈয়দ মাকসুদুল হক মদনে সীমানা বিরোধে বাড়িতে হামলা, মারপিট ও লুটপাটের অভিযোগ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

বিএনপি নেতার বাড়িতে মিলল বিদেশি পিস্তল ও গুলি,গ্রেপ্তার ৩

Reporter Name / ২৯২ Time View
Update : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ৭:২১ অপরাহ্ন

মোঃ জিয়াউর রহমান স্টাফ রিপোর্টার:
কুষ্টিয়ার খোকসায় এক বিএনপির নেতার বাড়িতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।

গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার ওসমানপুর ইউনিয়নের ওসমানপুর গ্রামে সেনাবাহিনীর রওশন আরা রেজিমেন্ট আর্টিলারি দল এই অভিযান চালায়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ওসমানপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শহিদুল ইসলাম, তাঁর ভাই জিল্লুর রহমান ও ভাতিজা জ্যাকি।
অভিযানে তাঁদের বাড়ি তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, পাঁচটি গুলি ও বিপুলসংখ্যক দেশীয় অস্ত্র পাওয়া যায়।

এ বিষয়ে জানতে চাইলে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম  জানান, সেনাবাহিনীর একটি দল ওসমানপুর গ্রামে অভিযান চালিয়ে অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করে। তাঁদের থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin