সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেএকীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানোর ঘোষণা জামায়াত আমিরের যৌথ বাহিনীর অভিযানে ১৫০০ রোহিঙ্গা আটক চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু এই নির্বাচন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: প্রধান উপদেষ্টা চিংড়ির মতো পেছন দিকে নয়, সিংহের মতো সামনে দৌঁড়াতে চাই: জামায়াত আমির গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব বিএনপির প্রতিটি নেতাকর্মী বিশ্বাস করে বাংলাদেশ তাদের প্রথম ও শেষ ঠিকানা: তারেক রহমান সারা দেশে ১১-১২ ফেব্রুয়ারি দোকান ও শপিং মল বন্ধ ঠাকুরগাঁওয়ের জনসভায় তারেক রহমান
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

সাংবাদিক টিপু’র মুক্তি ও তালার ইউএনও’র শাস্তির দাবিতে গৌরীপুরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

Reporter Name / ২২০ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ৮:৪১ পূর্বাহ্ন

দৈনিক কালের কন্ঠের তালা উপজেলা প্রতিনিধি রোকনুজ্জামান টিপু’র মুক্তি ও তথ্য চাওয়ায় সাংবাদিককে কারাদণ্ড দেয়ার ঘটনায় তালা ইউএনও’র শাস্তির দাবিতে ময়মনসিংহের গৌরীপুরে বুধবার ২৩ এপ্রিল মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম গৌরীপুর উপজেলা ও গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরাম।প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরা। সঞ্চালন করেন গৌরীপুর মফস্বল সাংবাদিক ফোরামের সহসভাপতি মো. রইছ উদ্দিন। বক্তব্য রাখেন গৌরীপুর প্রেস ক্লাবের সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিন, দৈনিক কালের কন্ঠের ময়মনসিংহ জেলা প্রতিনিধি আলম ফরাজী, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শাহিন, সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক এইচটি তোফাজ্জল হোসেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) গৌরীপুর শাখার সহসভাপতি আব্দুল কাদির, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বুরহান, হলি সিয়াম শ্রাবণ,  সহসাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ দুদু, অর্থ সম্পাদক শামীম আলভী (মানবজমিন), বিএমএসএফ গৌরীপুরের কার্য্যনির্বাহী সদস্য মো. কামাল উদ্দিন, মাহফুজুর রহমান, শামীম আনোয়ার, আশিকুর রহমান রাজিব, সাংবাদিক ঐক্য ফোরামের সুপক রঞ্জন উকিল, মতিউর রহমান খান, আবুল কালাম আজাদ, আশিকুর রহমান, জনি হামিদ প্রমুখ। এছাড়াও দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, দৈনিক যুগান্তরের তাড়াইল প্রতিনিধির ওপর হামলার প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। সাংবাদিক সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার দ্রুত নিষ্পত্তির দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin