শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুষ্টিয়া ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত আটক মদনে বোরো ধানক্ষেত নষ্ট করা নিয়ে সংঘর্ষে নিহত ১ ময়মনসিংহ জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের ৫ সদস্যের আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন ঐকবদ্ধভাবে কাজ করলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব: প্রধানমন্ত্রী পদ্মায় বাস ডুবি: সেই পরিবহনের রেজিস্ট্রেশন স্থগিত কালোবাজারিরা তেল মজুত করে সংকট সৃষ্টির চেষ্টা করছে: জ্বালানিমন্ত্রী ফেরিঘাটে বাস দুর্ঘটনা, দৌলতদিয়ায় আজও চলছে উদ্ধার অভিযান সাবেক এমপি জিন্নাহ গ্রেপ্তার মানুষের পাশে দাঁড়িয়ে হৃদয় জয় সম্মাননায় ভূষিত সৈয়দ মাকসুদুল হক মদনে সীমানা বিরোধে বাড়িতে হামলা, মারপিট ও লুটপাটের অভিযোগ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

সোহরাওয়ার্দীতে হেফাজতে ইসলামের মহাসমাবেশ চলছে

Reporter Name / ২১৩ Time View
Update : শনিবার, ৩ মে, ২০২৫, ৫:৪০ পূর্বাহ্ন

নিজস্ব  প্রতিবেদক: নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দফা দাবিতে আজ রাজধানী ঢাকায় মহাসমাবেশ করতে যাচ্ছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শনিবার (৩ মে) সোহরাওয়ার্দী উদ্যানে সকাল ৯টা থেকে শুরু হয়ে বেলা ১টা পর্যন্ত এই সমাবেশ চলবে।এ উপলক্ষে সমাবেশস্থল সোহরাওয়ার্দী উদ্যানে বিশালকার মঞ্চ তৈরি করা হয়েছে। এরই মধ্যে এই মহাসমাবেশে আসতে শুরু করেছে দলটির নেতা-কর্মীরা।সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই শাহবাগ-নীলক্ষেত-দোয়েল চত্ত্বর বিভিন্ন দিক থেকে মিছিল আসছে।

ঢাকা-চট্টগ্রাম ছাড়াও দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে নেতা-কর্মীরা এতে যোগ দিচ্ছেন। সমাবেশ সফল করতে সব প্রস্তুতি শেষ করেছে সংগঠনের নেতা-কর্মীরা।গত রমজানেই ঢাকায় মহাসমাবেশ করার কথা ভাবছিলেন সংগঠনটির নেতাকর্মীরা। তখন রমজান মাসের শেষ দিকে ঢাকায় বৈঠকে বসেন সংগঠনের শীর্ষ নেতারা। যেখানে মূল ইস্যু ছিল—সংগঠনটির নেতাকর্মীদের নামে দায়ের হওয়া মামলা প্রত্যাহার এবং ‘শাপলা চত্বরে গণহত্যার’ বিচার।

এদিকে গত রবিবার ঢাকার কাকরাইলে হেফাজতে ইসলামের কার্যনির্বাহী কমিটির বিশেষ সভা শেষে সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক অভিযোগ করেছেন, নারী বিষয়ক সংস্কার কমিশন শনিবার যেসব সংস্কার প্রস্তাব জমা দিয়েছে, সেখানে আপত্তিকরভাবে ধর্মীয় বিধিবিধান লংঘন করা হয়েছে। এছাড়া সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবনা থেকে ‘বহুত্ববাদের প্রস্তাব’ বাতিল করে ‘আল্লাহর ওপর বিশ্বাস ও আস্থা’ ফিরিয়ে আনার দাবিও করেছে হেফাজতে ইসলাম। একইসঙ্গে, ২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে হত্যাকাণ্ডের ঘটনার দ্রুত বিচার এবং নেতাকর্মীদের নামে হওয়া মিথ্যা মামলা প্রত্যাহারও চেয়েছে সংগঠনটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin