সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেএকীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানোর ঘোষণা জামায়াত আমিরের যৌথ বাহিনীর অভিযানে ১৫০০ রোহিঙ্গা আটক চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু এই নির্বাচন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: প্রধান উপদেষ্টা চিংড়ির মতো পেছন দিকে নয়, সিংহের মতো সামনে দৌঁড়াতে চাই: জামায়াত আমির গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব বিএনপির প্রতিটি নেতাকর্মী বিশ্বাস করে বাংলাদেশ তাদের প্রথম ও শেষ ঠিকানা: তারেক রহমান সারা দেশে ১১-১২ ফেব্রুয়ারি দোকান ও শপিং মল বন্ধ ঠাকুরগাঁওয়ের জনসভায় তারেক রহমান
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

পূর্ব বিরোধের জের ধরে রূপগঞ্জে সাংবাদিককে ইট দিয়ে থেঁতলে দিলো সন্ত্রাসীরা

Reporter Name / ১১৪ Time View
Update : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ১১:০২ পূর্বাহ্ন

সোহেল কবির, স্টাফ রিপোর্টার:  পূর্ব বিরোধের জের ধরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে একাত্তর টেলিভিশনের সাংবাদিক রিয়াজ হোসেনকে ইট দিয়ে থেঁতলে দিয়েছে সন্ত্রাসীরা। বুধবার (০৭ মে) রাতে উপজেলার পূর্বাচল ৩ নম্বর সেক্টরের ছমু মার্কেট এলাকায় অবস্থিত সাংবাদিক কার্যালয়ে এ ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন, রূপগঞ্জ সদর ইউনিয়নের সালাম মোল্লার ছেলে ফারুক মোল্লা, ফারুক মোল্লার ছেলে বাধন মোল্লা, ইমন মোল্লা ও ফাহিম মোল্লা, সিদ্দিক মোল্লার ছেলে সুমন মোল্লা, ওসিউদ্দিন মোল্লার ছেলে কাজল মোল্লা,মৃত নাসির মোল্লার ছেলে রিজভী এ বিষয়ে একাত্তর টেলিভিশনের সাংবাদিক রিয়াজ হোসেন জানান, রূপগঞ্জ সদর ইউনিয়নের সালাম মোল্লার ছেলে ফারুক মোল্লার সাথে তার পূর্ব বিরোধ চলে আসছিল।

এরই জের ধরে বুধবার রাতে ফারুক মোল্লা তার ছেলে বাদন মোল্লা, ইমন মোল্লা ও ফাহিম মোল্লা, সুমন মোল্লা,রিজবী মোল্লা, কাজল মোল্লাসহ অজ্ঞাত আরও ৪/৫ জন মিলে পরিকল্পিতভাবে হামলা চালায়। এসময় তারা তার মাথায়, ঘাড়ে ও পিঠে ইট দিয়ে আঘাত করে। এসময় আমার চিৎকার শুনে তার বন্ধু মাসুদ চৌধুরী এগিয়ে আসলে হামলাকারীরা তাকেও পিটিয়ে গুরুতর আহত জখম করে।

পরে তাদের ডাক চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা তাদেরকে হত্যার হুমকি দিয়ে চলে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য স্থানীয় প্রাইভেট হাসপাতালে পাঠান। এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, সাংবাদিকের ওপর হামলার খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দ্রুত অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin