বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মানুষের পাশে দাঁড়িয়ে হৃদয় জয় সম্মাননায় ভূষিত সৈয়দ মাকসুদুল হক মদনে সীমানা বিরোধে বাড়িতে হামলা, মারপিট ও লুটপাটের অভিযোগ মানুষ চেনার ৫টি কৌশল” পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন”এম পি আক্তারুজ্জামান বাচ্চু আধুনিক ও স্মার্ট নেত্রকোনার স্বপ্ন নিয়ে ​ ঈদ শুভেচ্ছা জানালেন সোহাগ মিয়া প্রীতম ঈদের আনন্দে ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক—নেত্রকোনা ৯নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চায় নজরুল আলম ফিরোজ নেত্রকোনা পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতা মোঃ কামরুল হক মাদকখোরের থাবায় জীবন গেলো শিশু মরিয়মের বৃদ্ধকে পিটিয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নেত্রকোনায় সামাজিক সংগঠন বন্ধুযোগের কুরআন খতম ও ইফতার মাহফিল
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ফরিদপুরের মধুখালীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে এক নারী নিহত,আহত২জন

Reporter Name / ১৭১ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ৫:৫৫ অপরাহ্ন

ফরিদপুর  প্রতিনিধিঃ
ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের পাইককান্দি এলাকায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
গত মঙ্গলবার (১৩ই মে) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম শুক্লা রায় (৩৫)। তিনি মধুখালী উপজেলার আড়পাড়া গ্রামের জীবন রায়ের স্ত্রী। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয়রা জানান, সিলেট থেকে ঝিনাইদহগামী একটি টাইলসবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো ট ১১-৯০১১) পাইককান্দি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ ১৯-৮৩৭৭)-এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শুক্লা রায় নিহত হন এবং দু’জন গুরুতর আহত হন।
জানা গেছে, নিহত শুক্লা রায় চিকিৎসার উদ্দেশ্যে আড়পাড়া থেকে ফরিদপুর শহরের দিকে যাচ্ছিলেন।
করিমপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাউদ্দিন জানান, “টাইলসবোঝাই একটি ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। আহতদের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin