মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনামঃ
বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা নাসা গ্রুপ ধসের আড়ালে কয়েকশ কোটি টাকার সম্পদ লুট অভিযোগের তীর ভাইস চেয়ারম্যানের দিকে ২৯৯ আসনে পৌঁছে গেছে ব‍্যালট পেপার ভোটগ্রহণের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন : ইসি সচিব নির্বাচন ঘিরে ঈদ আনন্দ, গ্রামে ছুটছে মানুষ আজ প্রমাণিত হলো সবাই আমরা রহমান পরিবার”মহাসমাবেশে মুশফিকুর রহমান সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ফরিদপুরে মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত 

Reporter Name / ২১৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩, ৩:১২ অপরাহ্ন

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের মধুখালী উপজেলায় গ্রিন লাইন পরিবহনের একটি বাসের সঙ্গে অপর দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মো. হাসিবুল মোল্লা (৩০) নামের এক ব্যাক্তি নিহত হয়েছেন।
নিহত হাসিবুল একই উপজেলার ফুলবাড়ী নামক এলাকার মো. রশিদ মোল্লার ছেলে বলে জানা যায়।
গত মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেলে উপজেলার ব্রাহ্মণকান্দা নামক এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, যশোরের বেনাপোল থেকে ঢাকাগামী গ্রিন পরিবহনের একটি বাস মধুখালী থেকে বাড়ি ফিরতে থাকা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী হাসিবুল মোল্লা নিহত হন।
নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস,এম শহিদুর রহমান জানান, গ্রিন লাইনের পরিবহনের একটি বাসের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় হাসিবুল মোল্লা নামের এক যুবক ঘটনাস্থলে নিহত হয়।
তিনি আরো জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin