সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান: রাষ্ট্রদূত নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন : প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বন্দরে ধর্মঘট ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেএকীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানোর ঘোষণা জামায়াত আমিরের যৌথ বাহিনীর অভিযানে ১৫০০ রোহিঙ্গা আটক চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

গৌরীপুরতারুণ্যের রাজনৈতিক অধিকার ঢাকা বিভাগীয় সমাবেশের প্রস্তুতি সভা

Reporter Name / ২৬৭ Time View
Update : শুক্রবার, ২৩ মে, ২০২৫, ৪:৫৪ অপরাহ্ন

মোঃ হুমায়ুন কবির,গৌরীপুর:

তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা ও যুবসমাজকে আন্দোলনের মূলধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে যুবদলের বিভাগীয় সমাবেশের প্রস্তুতি সভা। শুক্রবার অনুষ্ঠিত এই সভায় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং সমাবেশ সফল করতে করণীয় বিষয়ে মতবিনিময় করেন।
২৩ মে শুক্রবার,রাত ৮ টায় ময়মনসিংহের গৌরীপুর কালিপুর যুবদলের অস্থায়ী কার্যালয়ে অনিষ্ঠিত
সভায় সভাপতিত্ব করেন জেলা উত্তর যুবদলের সভাপতি ও সাবেক ছাত্রনেতা ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শামসুল হক শামছু (ভিপি শামছু)। সঞ্চালনায় ছিলেন জেলা উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক ইলিয়াস আলী মৃধা।

প্রস্তুতি সভায় বক্তৃতা দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম কামাল, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক বেগ ফারুক আহাম্মেদ, নিজাম উদ্দিন সরকার, মোঃ সাদেক, পৌর বিএনপির সদস্য মানিক মাস্টার, জেলা উত্তর যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ তৌফিকুল ইসলাম তৌফিক, উপজেলা যুবদলের নেতা জাহাঙ্গীর খান পাঠান, ফেরদৌস মিয়া এবং শিল্প বিষয়ক সম্পাদক মোজ্জাম্মেল হক রাসেল।
এছাড়াও যুবনেতা আবুল খায়েরসহ অন্যান্য নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

বক্তব্যে নেতারা বলেন, “বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে।তারুণ্যের কণ্ঠস্বর যুবসমাজকে জাগিয়ে তুলতে হবে। সামনে আসছে যুবদলের বিভাগীয় সমাবেশ—এই সমাবেশকে জনসমুদ্রে পরিণত করে তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে”।

সভায় নেতারা ঐক্যবদ্ধভাবে আগামী কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, “তারুণ্যের ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হতে দেয়া যাবে না। গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যুবদল সর্বদা সামনে থাকবে।সভা শেষে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আগামী বিভাগীয় সমাবেশ সফল করার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin