সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
আমরা সেই কাজ করবো যা মানুষের উপকার হয়: প্রধানমন্ত্রী ইরানের হামলার আশঙ্কায় সাময়িক বন্ধ দুবাই বিমানবন্দর খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী সিলগালার পরও চলছে সানফ্লাওয়ার ব্যাটারিজ রাতের আঁধারে ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরির অভিযোগ ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ এমন এমপি জীবনেও দেখিনি” সবজি ব্যবসায়ী আত্মীয়স্বজন না থাকলে অর্থ-স্বর্ণালংকার থানায় রেখে যেতে বলল ডিএমপি ঋণের প্রলোভনে ৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন আঞ্জুমানে খুদ্দামুন নাস শারজাহ্ শাখার উদ্যােগে পবিত্র শোহাদায়ে বদর ও ইফতার মাহফিলের সমর্পণ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ঝালকাঠির গর্ব ডা:মৃণাল কান্তি আর আমাদের মাঝে নেই

Reporter Name / ১৪২ Time View
Update : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, ১:০০ অপরাহ্ন

শংকর দাস পবন, ঝালকাঠি: ঝালকাঠি জেলা সদরের সুনামধন্য গাইনী বিশেষজ্ঞ ডা: মৃণাল কান্তি আমাদের মাঝে আর বেঁচে নেই।রবিবার(২৫ মে) রাতে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নি: শ্বাস ত্যাগ করেন।তাঁর মৃত্যুতে পুরো ঝালকাঠি জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

ডা: মৃণাল কান্তি ছিলেন ঝালকাঠি অঞ্চলের একজন সুনামধন্য গাইনি চিকিৎসক,যিনি দীর্ঘ দিন যাবৎ নারীদের স্বাস্থ্যসেবায় নিরালস ভাবে কাজ করে গেছেন।তাঁর চিকিৎসা দক্ষতা ও মানবিক আচারনে মুগ্ধ ছিল অসংখ্য রোগী ও তাদের পরিবার।শুধু ঝালকাঠি নয়, আশ পাশের এলাকার মানুষ ও তাঁর পরামর্শ নিতে আসতেন।

তাঁর মৃত্যুতে ঝালকাঠির স্বাস্থ্যসেবা খাতে অপূরনীয় ক্ষতি হলো বলে মনে করেছে তাঁর সহকর্মী ও স্থানীয়রা।স্থানীয় সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছেন, অসংখ্য মানুষ।ঝালকাঠি জেলা চিকিৎসক সমিতি, স্হানীয় প্রশাসন,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গুলো গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।ডা:মৃণাল কান্তি ব্যক্তি জীবনে ছিলেন সৎ নিরহংকারী এবং সমাজ সেবামূলক কর্মকান্ডে যুক্ত। তাঁর অবদান ঝালকাঠি বাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।সোমবার বিকালে ঝালকাঠি পৌর মহাশ্মশানে তার অন্তেষ্টিক্রিয়া সম্পূর্ণ হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin