মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে এমন অপতৎপরতা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার যারা নারীদের অসম্মান করে, তাদের হাতে দেশ নিরাপদ নয় : তারেক রহমান সাবেক মন্ত্রী আমুর ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ পৌর মেয়র সহ নির্দোষ আওয়ামী লীগ নেতাকর্মীদের  মুক্তি চাইলেন স্বতন্ত্র প্রার্থী  প্লট দুর্নীতির দুই মামলা শেখ হাসিনার ১০ ও টিউলিপের ৪ বছরের কারাদণ্ড চলতি মাসে টানা দু’দিন বন্ধ থাকবে ব্যাংক জনিকা জনক”কবি, তাসলিমা রিনা নির্বাচনে কোনো ধরনের বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা মানুষ খুনের রাজনীতি আমরা ঘৃণা করি : শফিকুর রহমান নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়ার প্রত্যাশা পররাষ্ট্র উপদেষ্টার
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

মায়ামির বড় জয়, জোড়া গোলের সঙ্গে নতুন ইতিহাস গড়লেন মেসি

Reporter Name / ২৯৩ Time View
Update : রবিবার, ১ জুন, ২০২৫, ৬:৩৯ পূর্বাহ্ন

 

মেজর লিগ সকারে (এমএলএস) কলম্বাস ক্রুকে ৫-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি। ম্যাচে জোড়া গোল করার পাশাপাশি দুটি গোলে অ্যাসিস্টও করেছেন লিওনেল মেসি। এই ম্যাচে করা দুটি গোলের কল্যাণে আরেকটি রেকর্ড গড়েছেন তিনি। এমএলএস-এ ইন্টার মায়ামির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা এখন এলএমটেন।

রোববার (১ জুন) নিজেদের মাঠ চেজ স্টেডিয়ামে কলম্বাসকে আতিথ্য দেয় মায়ামি। মেসির পাশাপাশি স্বাগতিকদের হয়ে গোল করেন সুয়ারেজ, পিকাল্ট ও অ্যালেন্দে। ক্লাবের হয়ে এখন পর্যন্ত ৩১টি গোল করেছেন মেসি। টপকে গেছেন স্বদেশী তারকা ও সতীর্থ হিগুয়েনের ২৯ গোলের রেকর্ড। ২৯ গোল করতে হিগুয়েনের লেগেছিলো ৬৭ ম্যাচ, মেসি ৩৮ ম্যাচেই তা পেরিয়ে গেলেন।

আগামী ১৫ জুন মিশরীয় ও আফ্রিকান চ্যাম্পিয়ন আল আহলির বিপক্ষে ফিফা ক্লাব বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ইন্টার মায়ামি। আপাতত জাতীয় দলের শিবিরে ফিরবেন মেসি। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচ রয়েছে আর্জেন্টিনার। চিলি ও কলম্বিয়ার বিপক্ষে আলবিসেলেস্তেরা খেলবে যথাক্রমে ৬ ও ১১ জুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin