শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন”এম পি আক্তারুজ্জামান বাচ্চু আধুনিক ও স্মার্ট নেত্রকোনার স্বপ্ন নিয়ে ​ ঈদ শুভেচ্ছা জানালেন সোহাগ মিয়া প্রীতম ঈদের আনন্দে ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক—নেত্রকোনা ৯নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চায় নজরুল আলম ফিরোজ নেত্রকোনা পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতা মোঃ কামরুল হক মাদকখোরের থাবায় জীবন গেলো শিশু মরিয়মের বৃদ্ধকে পিটিয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নেত্রকোনায় সামাজিক সংগঠন বন্ধুযোগের কুরআন খতম ও ইফতার মাহফিল মদনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ ও শাড়ি বিতরণ নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন”এম পি আকতারুজ্জামান বাচ্চু গৌরীপুরের শ্যামগঞ্জ বাজারে সাইকেল শোরুমে হামলা ও লুটের অভিযোগ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

হাত দিয়ে গোল করে লালকার্ড পেলেন নেইমার

Reporter Name / ৭১৮ Time View
Update : সোমবার, ২ জুন, ২০২৫, ৬:৪৮ পূর্বাহ্ন

ব্রাজিলিয়ান লিগে রবিবার (১ জুন) বোতাফোগোর বিপক্ষে ম্যাচে ফের আলোচনায় নেইমার। ইনজুরি নয়, এবার বিতর্কের কেন্দ্রে তিনি ‘হাত দিয়ে গোল’ করে। সেই গোলের পর দ্বিতীয় হলুদ কার্ড দেখায় লাল কার্ড পেয়ে মাঠ ছাড়েন সান্তোস ফরোয়ার্ড। সান্তোসের হয়ে শুরু থেকেই মাঠে নামেন নেইমার। তবে খুব একটা ছন্দে ছিলেন না তিনি। ম্যাচের প্রথমার্ধেই একটি ফাউলের জন্য প্রথম হলুদ কার্ড পান। গোলশূন্য প্রথমার্ধ শেষে দ্বিতীয়ার্ধে ম্যাচে উত্তেজনা বাড়ে।

৭৬তম মিনিটে গোল করেন নেইমার। প্রথমে রেফারি গোল মেনে নিলেও প্রতিপক্ষ খেলোয়াড়দের অভিযোগে সিদ্ধান্ত পাল্টান। বোতাফোগোর খেলোয়াড়রা দাবি করেন, নেইমার বলটি হাত দিয়ে জালে পাঠিয়েছেন। পরে রিপ্লে দেখেও তা নিশ্চিত হওয়া যায়। ফলে নেইমারকে দেখানো হয় দ্বিতীয় হলুদ কার্ড, যা লাল কার্ডে পরিণত হয়। মাঠ ছাড়তে বাধ্য হন সান্তোস তারকা।

১০ জনের দলে পরিণত হওয়া সান্তোস এরপর চাপে পড়ে যায়। ৮৬তম মিনিটে গোল করে এগিয়ে যায় বোতাফোগো আর সেই ব্যবধানেই ম্যাচ শেষ হয় ১-০ তে। এই হারের ফলে পয়েন্ট তালিকায় আরো পিছিয়ে পড়ে সান্তোস। ১১ ম্যাচে মাত্র ৮ পয়েন্ট নিয়ে ১৮তম স্থানে রয়েছে তারা অর্থাৎ রেলিগেশন জোনে। অন্যদিকে বোতাফোগো ১০ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে আছে অষ্টম স্থানে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin