সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
আমরা সেই কাজ করবো যা মানুষের উপকার হয়: প্রধানমন্ত্রী ইরানের হামলার আশঙ্কায় সাময়িক বন্ধ দুবাই বিমানবন্দর খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী সিলগালার পরও চলছে সানফ্লাওয়ার ব্যাটারিজ রাতের আঁধারে ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরির অভিযোগ ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ এমন এমপি জীবনেও দেখিনি” সবজি ব্যবসায়ী আত্মীয়স্বজন না থাকলে অর্থ-স্বর্ণালংকার থানায় রেখে যেতে বলল ডিএমপি ঋণের প্রলোভনে ৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন আঞ্জুমানে খুদ্দামুন নাস শারজাহ্ শাখার উদ্যােগে পবিত্র শোহাদায়ে বদর ও ইফতার মাহফিলের সমর্পণ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ঝালকাঠি পৌর শহরে স্বেচ্ছা শ্রমে সড়ক সংস্কারের কাজ চলছে

Reporter Name / ৫৩৫ Time View
Update : সোমবার, ২ জুন, ২০২৫, ১০:২৫ পূর্বাহ্ন

শংকর দাস পবন, ঝালকাঠি: ঝালকাঠি পৌর শহরের ৯নং ওয়ার্ডের বান্দাঘাট মোড় থেকে কাঠপট্টি ট্রলার ঘাট পর্যন্ত সড়কটি দীর্ঘদিন যাবৎ সংস্কারের অভাবে চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়ছে।স্থানীয়রা বারবার পৌর কর্তৃপক্ষের কাছে সড়ক টি সংস্কারের দাবী জানালে ও আশ্বাস পাওয়া গেলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।উল্লেখ্য,২০২৩সালের ১২জুলাই এই রাস্তাটিতে স্থানীয়রা কচুগাছ লাগিয়ে অভিনব প্রতিবাদ জানিয়েছিলেন। এর পর ও কোনো সুরাহা হয়নি।

এই অবস্থা মোকাবেলায় ঝালকাঠি সিটি ক্লাব ও পাঠাগার এবং অসীমাঞ্জলী ফাউন্ডেশনের উদ্যোগে আংশিক সংস্কারের কাজ শুরু করা হয়েছে। রবিবার (১ জুন) সকালে বান্দাঘাট মোড় থেকে কাজ শুরু করা হয়। উপস্থিত ছিলেন ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, সিটি ক্লাবের সভাপতি গৌতম সরকার বাবু,শহিদুজ্জামান অশ্রু, গালিব মাহামুদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান বলেন,বহু বছর ধরে এই সড়কটি সংস্কারের অভাবে অবহেলিত ভাবে পড়ে রয়েছে। আমরা অনেক বার মিডিয়ায় বিষয়টি তুলে ধরেছি, ২০২৩ সালের জুলাইয়ে কচুগাছ লাগিয়ে প্রতিবাদ করা হলেও কোনো ফল হয়নি।সিটি ক্লাব ও অসীমাঞ্জলী ফাউন্ডেশনের সদস্যদের ধন্যবাদ জানাই, যারা এই কাজে উদ্যোগী হয়েছেন।আশা করি, পৌর কর্তৃপক্ষ দ্রুত সড়কটি সম্পূর্ণ সংস্কারের জন্য পরিকল্পনা গ্রহণ করবেন।

স্থানীয়রা জানান,বর্ষাকালে এই সড়ক দিয়ে চলাচল খুব কষ্ট কর হয়ে পড়ে।বিশেষ করে বৃদ্ধ, স্কুল কলেজের শিক্ষাথী ও শিশুদের। দু’টি সামাজিক সংগঠনের উদ্যোগে সড়কটি সংস্কার হলে স্থানীয় জনগণ সহ শহরের সকলের উপকার হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin